৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনয়ন তালিকায় নাম নেই দুদু, আলাল ও সালামের

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে সেই প্রাথমিক তালিকায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নাম নেই।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুনঃ   যশোরে ৪টি আসনে ধানের শীষ প্রার্থীর পক্ষে নেই বঞ্চিতরা

শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা-২ আসন থেকে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এ আসনে মো. শরীফুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুদু চুয়াডাঙ্গা-২ আসন থেকে ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনের সপ্তম জাতীয় নির্বাচনেও তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন।

ঢাকা-১৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন আব্দুস সালাম। আসনটি মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগর থানার আংশিক নিয়ে গঠিত। তবে প্রাথমিক তালিকায় এ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।

আরও পড়ুনঃ   চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা। তিনি বরিশাল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST