৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির বক্তব্য বাদ দেওয়া হয়েছে : তৃপ্তি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

রোববার সন্ধ্যা রাতে শার্শা উপজেলার বাঁগআচড়া বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তৃপ্তি বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তা বাদ দেওয়া হয়েছে। এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রকাশ্য প্রতারণা। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।”

আরও পড়ুনঃ   ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াতের শোক

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ড. ইউনূস জনগণের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সংস্কার সম্পন্ন করেই নির্বাচন দেবেন। কিন্তু যদি সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটে, তার দায়ভার বহন করতে হবে ইউনূস সরকারেরকেই।”

তিনি আরও বলেন, পিআর নিয়ে জামায়াতে ইসলামী যে বাহানা করছে, এই দেশের জনগণ কখনোই তা মেনে নেবে না। এখন সময় এসেছে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধারের।”

আরও পড়ুনঃ   তরুণীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST