১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

তরুণীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক : কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দুই মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর সিলেট সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালামকে সংগঠন থেকে বহিষ্কার করে ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু ঢাকা পোস্টকে জানান, গতকাল রোববার রাতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালামকে বহিষ্কার এবং একই সঙ্গে ওই ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

তিনি আরও বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে দুইজন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে জড়িত। এর মধ্যে আব্দুল মনাফ যেহেতু মহানগর কমিটির সদস্য এবং এই কমিটি কেন্দ্র ঘোষণা করেছে তাই তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ দেওয়ার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠাব।

প্রসঙ্গত, সিলেট নগরীর ঘাসিটুলার মতিন মিয়ার কলোনির এক তরুণীকে ‘ভালো কাজ’ দেওয়ার কথা বলে একই কলোনির বাসিন্দা রেখা বেগম আবদুস সালামের হাতে তুলে দেন। আবদুস সালাম তার বাসায় আটকে রেখে ২২ দিন ধর্ষণ করে। পরে মেয়েটি মুক্ত হলেও কয়েক দিন পর ফের আবদুস সালাম মেয়েটিকে তুলে নিয়ে আবদুল মনাফের সহযোগিতায় হবিগঞ্জে আটকে রাখে। সেখানে আব্দুস সালাম, মনাফসহ অজ্ঞাত কয়েকজন মিলে তরুণীকে ধর্ষণ করে। প্রায় দুই মাস নির্যাতনের পর গত ২৬ মার্চ এক আত্মীয়ের মাধ্যমে কৌশলে বন্দিদশা থেকে পালিয়ে আসে তরুণী।

আরও পড়ুনঃ   বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, ৪ লাখ টাকা ছিনতাই

এ ঘটনায় ২৯ মার্চ কোতোয়ালি থানায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেন তরুণীর মা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST