২৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

শিক্ষকের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি রাকসুর নেতাদের

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি বরাবর দেওয়া এক স্মারকলিপিতে রাকসুর নবনির্বাচিত নেতারা এ দাবি জানান।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, অধ্যাপক আ-আল মামুন সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে রাকসু নির্বাচনে হল সংসদে বিজয়ী নারী প্রতিনিধিদের ব্যক্তিগত পোশাক, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপ্রবণ মন্তব্য করেছেন। এছাড়া পূর্বের বেশ কয়েকটি পোস্টেও তিনি ‘বোরকা’, ‘কাঠমোল্লা’, ‘মদ’, ‘সেক্সুয়াল রেভল্যুশন’ ইত্যাদি শব্দ ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

এতে আরও বলা হয়েছে, এক পোস্টে তিনি টু-কোয়াটার প্যান ও হাতে মদের বোতল নিয়ে ক্লাসে আসার ঘোষণা দেন এবং এক ছাত্রসংগঠন ও সাংবাদিকদের সেখানে আমন্ত্রণ জানান। শিক্ষাঙ্গনের নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধের পরিপন্থী এমন বক্তব্যকে রাকসুর নেতারা ‘গুরুতর অনৈতিক’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুনঃ   ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি

স্মারকলিপিতে তাঁরা পাঁচটি দাবি উত্থাপন করেন—

১. অধ্যাপক আ-আল মামুনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

২. ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

৩. প্রশাসনকে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্যের বিরুদ্ধে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিতে হবে।

৪. ভবিষ্যতে কোনো শিক্ষক বা কর্মকর্তা শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাস বা পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্য করলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

৫. শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সহিষ্ণুতা ও ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ জোরদারে সেমিনার বা ওরিয়েন্টেশন আয়োজন করতে হবে।

জানা গেছে, গতকাল সোমবার অধ্যাপক আ-আল মামুন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রাকসুর হল সংসদের নির্বাচিত নারী প্রতিনিধিদের বোরকা পরা দুটি ছবি সংযুক্ত করে একটি স্ট্যাটাস দেন। পোস্টে তিনি লেখেন,

“এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডর্স করছি। কাল আমি এ রকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাব। পরব টু-কোয়াটার, হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদ পান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকেরাও আইসেন!”

আরও পড়ুনঃ   স্বরাষ্ট্র উপদেষ্টার কোলে তুহিনের শিশু ফাহিম, দ্রুত বিচারের আশ্বাস

পোস্টটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি তা ডিলিট করে ফেলেন। তবে এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা ওই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভও করেন।

পরবর্তীতে অধ্যাপক আ-আল মামুন আরেকটি পোস্টে ব্যাখ্যা দিয়ে লেখেন, “এই পোস্টে কি কিছু রিয়েকশন আছে? নাই। এই পোস্ট কতক্ষণ ছিল? ৩ সেকেন্ড হয়তো। হিজাবের বিরুদ্ধে কথা ছিল? না। পোশাকের স্বাধীনতার কথা ছিল! আমি একজন একাডেমিশিয়ান, আমি বিচিত্র উপায়ে নোট নেই ও ভাবি… কিন্তু উন্মত্ত শাবকরা জাল পেতে বসে থাকে আপনাকে বিপদে ফেলার জন্য!”

আজ সকালে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, “আমি উপহাস বা তাচ্ছিল্য করিনি। তারপরও কেউ আঘাত পেয়ে থাকলে আমি দুঃখিত।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST