২৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টার কোলে তুহিনের শিশু ফাহিম, দ্রুত বিচারের আশ্বাস

মোহাম্মদ আখতার হোসেন,বিশেষ প্রতিনিধি : গাজীপুরে নৃশংসভাবে খুন হওয়া দৈনিক প্রতিদিনের কাগজের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার বিকেল ২টায় স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় নিহত তুহিনের পরিবার সাক্ষাৎ করতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তুহিনের শিশু ছেলে ফাহিমকে কোলে তুলে নেন ও স্নেহভরে আদর করেন। এ আবেগঘন দৃশ্য উপস্থিত সবাইকে অশ্রুসিক্ত করে তোলে।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক ও সাংবাদিক মোহাম্মদ আলী আবির।

আরও পড়ুনঃ   এমন শিক্ষাব্যবস্থা দরকার যা সৃজনশীল মানুষ বানাবে: প্রধান উপদেষ্টা

সাক্ষাতে তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তা হত্যার নেপথ্যের হোতাদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান। পাশাপাশি দুই সন্তানের শিক্ষা ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের ওপর নেওয়ার আহ্বান জানান তিনি।

মুক্তা জানান, পরিবারের পক্ষ থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে—যার মধ্যে রয়েছে হত্যার দ্রুত বিচার, নেপথ্যের পরিকল্পনাকারী ও অর্থদাতাদের গ্রেফতার, ক্ষতিপূরণ, নিরাপত্তা ব্যবস্থা ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন।

স্বরাষ্ট্র উপদেষ্টা তুহিনের পরিবারকে আশ্বাস দিয়ে বলেন,তুহিন ছিলেন সাহসী সাংবাদিক, তার হত্যার বিচার হবেই। শুধু খুনিদের নয়, হত্যার পেছনে যাদের হাত রয়েছে তারাও আইনের মুখোমুখি হবে। দুই শিশুর ভবিষ্যৎ গঠনে রাষ্ট্র পাশে থাকবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১০ ভূমির মালিক পেলেন সাড়ে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণের চেক

তিনি আরও জানান, মাত্র ১৫ দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।এ মামলাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ও দ্রুত বিচারের মাধ্যমে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। সোমবার (২৫ আগস্ট) এ ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST