২৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় খাদ্য বান্ধব কর্মসূচি (ফেয়ার প্রাইজের) লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের আয়োজনে এই লটারি অনুষ্ঠিত হয়।

​উপজেলার ১৬টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির (ফেয়ার প্রাইজের) ডিলার নিয়োগের জন্য মোট ১২০টি আবেদন জমা পড়েছিল। স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে দুইজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   পদ্মায় নিখোঁজ দুই শিশু! একজনের লাশ উদ্ধার

​সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে সরকার নির্ধারিত মূল্যে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রির লক্ষ্যেই এই ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো।

লটারি কার্যক্রমে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, পরিসংখ্যান অফিসার কাউসার আলী, আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলাম মিলন, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন, বড় বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন।

আরও পড়ুনঃ   অভিযানে গেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নাক ফাটালো হামলাকারীরা

লটারি কার্যক্রমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনকৃত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST