২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগে এক রাতেই ৪৩ গোল!

অনলাইন ডেস্ক : পাগলাটে এক রাতের স্বাক্ষী থাকল ফুটবলপ্রেমীরা। গতকাল (মঙ্গলবার) রাতে চ্যাম্পিয়ন্স লিগে প্রায় প্রতিটি ম্যাচেই গোল বন্যা দেখা গেল। প্যারিস সেইন্ট জার্মেই থেকে বার্সেলোনা —প্রায় সব ক’টি বড় দলই জিতেছে বড় ব্যবধানে। সব মিলিয়ে ৯টি ম্যাচে ৪৩টি গোল হয়েছে। ৬টি দল চার বা তার বেশি গোল করেছে। এ ছাড়া ৫টি লাল কার্ড এবং ৬ পেনাল্টিও ছিল খ্যাপাটে এই রাতে।

সবচেয়ে বেশি গোল হয়েছে পিএসজি–লেভারকুসেনের ম্যাচে। ৯ গোলের এই ম্যাচে পিএসজি জিতেছে ৭–২ গোলে। এ ছাড়া বার্সেলোনা ৬-১ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোসকে। পিএসভি আইন্দোভেনের কাছে নাপোলির ২-৬ গোলে হার দিনের অঘটন। আর্সেনাল, ইন্টার মিলান জিতেছে চার গোলে।

পিএসজির সাত গোল
জাবি আলোনসোর অধীনে গত মৌসুমের দারুণ চমক দেখিয়েছিল লেভারকুসেন। কোচ-খেলোয়াড়ের পাশাপাশি অনেক কিছুই বদলে গেছে জার্মান ক্লাবটিতে। চমক জাগানিয়া সেই ছন্দ আর অবশিষ্ট নেই। ঘরের মাঠ বে অ্যারেনায় পিএসজির বিপক্ষে খেলতে নেমে সুবিধা করতে পারেনি লেভারকুসেন। প্রথমার্ধেই তারা চার গোল হজম করে। যদিও শোধ করেছে এক গোল। তবে দুই দলই চার মিনিটের ব্যবধানে একটি করে লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে আরও তিন গোলে পিএসজির বড় জয় নিশ্চিত হয়েছে।

আরও পড়ুনঃ   দেশে আট মাসে বজ্রপাতে ২৯৭ জনের প্রাণহানি

লেভারকুসেনের মাঠে প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে যায় পিএসজি। উইলিয়াম পাচো প্রথম গোল করেন। এরপর ফরাসি জায়ান্টদের পক্ষে জোড়া গোল করেছেন দেজিরে দুয়ে, এ ছাড়া খিচা কাভারাৎস্খেলিয়া, নুনো মেন্দেস, উসমান দেম্বেলে ও ভিতিনিয়া একবার করে স্কোরবোর্ডে নাম তোলেন। প্রথমার্ধে দুই দলই দশ জনে হয়ে যায়। লাল কার্ড দেখেন লেভারকুসেনের রবার্ট আনড্রিখ ও পিএসজি ডিফেন্ডার ইলিয়া জাবারনি। লেভারকুসেনের হয়ে দুই অর্ধে দু’টি গোল আলেক্স গার্সিয়ার।

হ্যাটট্রিক ফারমিনের
চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচ হেরে একটু চাপে ছিল বার্সেলোনা। মঙ্গলবার তারা ৬-১ ব্যবধানে হারিয়েছে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে। হ্যাটট্রিক করেছেন ফারমিন লোপেজ। জোড়া গোল মার্কাস রাশফোর্ডের। একটি গোল লামিনে ইয়ামালের। দ্বিতীয়ার্ধে অলিম্পিয়াকোসের সান্তিয়ানো হেজে লাল কার্ড দেখেন। তারপর চারটি গোল করে বার্সা। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন লোপেজ।

আরও পড়ুনঃ   জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

আর্সেনাল, ইন্টারের চার গোল
গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে কোয়ার্টারে হারিয়েছিল আর্সেনাল। এবার মাদ্রিদের আরও এক ক্লাব অ্যাতলেতিকোকে ৪-০ গোলে হারাল তারা। জোড়া গোল করলেন ভিক্টর গিয়োকেরেস। সাত ম্যাচ পর গোল পেলেন তিনি। বাকি দু’টি গোল গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। অন্যদিকে, ইউনিয়ন সঁ জিলোয়াসকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার। একটি করে গোল করেছেন ডেনজেল ডামফ্রাইস, লাউতারো মার্টিনেজ, হাকান চ্যালহানোগ্লু এবং ফ্রান্সেসকো পিয়ো এসপোসিতো।

থামছেন না হালান্ড
ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। একটি গোল আর্লিং হালান্ডের। চলতি মৌসুমে ১৪টি ম্যাচে ২৪টি গোল করলেন তিনি। টানা ১২টি ম্যাচে গোল করলেন। আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল ৩-০ গোলে হারিয়েছে বেনফিকাকে। জোড়া গোল হার্ভে বার্নসের। কোপেনহাগেনকে ৪-২ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। নাপোলি ২-৬ হেরেছে আইন্দোভোনের কাছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST