২১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘তোদের মৃত্যুর শুভ আগমন’ রক্তমাখা উড়ো চিঠি

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় এক গৃহবধূ ও গৃহবধূর মাকে খুন করে গুম করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসা. মেঘলা (১৯) সোমবার (২০ অক্টোবর) দুপুরে পবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী নাহিদ হাসান (২৪) এবং তার সহযোগী মুস্তাকিম রহমান রানটু (৪২) দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। যৌতুক হিসেবে স্বামী নাহিদ হাসান একটি YAMAHA(R-15) মোটরসাইকেল দাবি করেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কারণে সেই দাবি পূরণ করতে না পারায় তিনি নির্যাতনের শিকার হন এবং একপর্যায়ে বাবার বাড়িতে ফিরে আসেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

পরে তিনি যৌতুক নিরোধ আইনে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন এবং বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।

মেঘলা আরও বলেন,রানটু আমার প্রতিবেশী হওয়া সত্ত্বেও গত (১৫ অক্টোবর) বুধবার প্রকাশ্যে আমাকে এবং আমার মাকে হাসুয়া মেরে  প্রাণনাশের হুমকি দেয়।এ বিষয়ে স্থানীয়রা অবগত রয়েছেন। ওই মামলা করার পর থেকে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আমার ও আমার পরিবারের সদস্যদের নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে।

মেঘলা অভিযোগে আরও জানান, গত শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে আমার মা ঘরের দরজার সামনে একটি রক্তমাখা চিঠি দেখতে পান।চিঠিতে লেখা আছে আগামী(৭ নভেম্বর) রাত ১২ টায় তোদের বাড়িতে অপারেশন চলবে,তোদের মা ও মেয়েকে বাড়ি থেকে উঠিয়ে গভীর জঙ্গলে নির্জন জায়গায় নিয়ে খুন করে তোদের লাস গুম করা হবে।মেঘলা ধারণা করছেন, পূর্বের বিরোধের জের ধরে স্বামী ও তার সহযোগীরাই এই হুমকির সঙ্গে জড়িত।আগামী ১০ নভেম্বর বিজ্ঞ আদালতে মামলার ধার্য তারিখ,আমরা যেন ধার্য তারিকে আদালতে হাজির হতে না পারি সেই উদ্দেশ্যে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে।

আরও পড়ুনঃ   বাগমারায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ

ঘটনার পর থেকে মেঘলা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা পুলিশের কাছে দ্রুত তদন্ত ও আইনি সুরক্ষার আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন,“অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১১

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১২

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৩

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৫

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

১৬

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

১৭

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

১৮

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১৯

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

২০

Design & Developed by: BD IT HOST