৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ

বাগমারা ( রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ৫ আগস্ট এর ঘটনায় দায়েরকৃত মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বাগমারায় কয়েকদিন গ্রেফতার অভিযান সীমিত করলেও রাতের বেলায় দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখার পর পুলিশ তৎপর হয়ে উঠেছে। শনিবার রাতে উপজেলায় বিভিন্ন অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুলাই–আগস্টে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

গত বৃহস্পতিবার রাতে বাগমারা উপজেলা সদরসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ও বিএনপি নেতাদের প্রতিষ্ঠানের দেয়ালে হঠাৎ আওয়ামী লীগের স্লোগান লেখা হয়। গত শুক্রবার সকাল থেকে লেখাগুলো নজরে আসে। এরপর বিএনপি ও যুবদল ওই ঘটনায় জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে গত দুই দিন মিছিল সমাবেশ করেছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ১৪

শনিবার রাতে পুলিশের একটি দল উপজেলার ঝিকড়া ইউনিয়নের মদাখালি বাজারে অভিযান চালায়। সেখান থেকে চায়ের দোকানি মকছেদ আলী (৪৮), বড় বিহানালী ইউপির সাবেক সদস্য আবু বাক্কার (৫৫) ও আওয়ামী লীগের কর্মী জাহাঙ্গীর আলমকে (৫৬) আটক করে পুলিশ। এ ছাড়া রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আরও ছয়জনকে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বড় বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাক্কার (৪৪), শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ ফরিদুল ওরফে রিপন (৩৫), ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন (৩০), মাড়িয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন (৪৫), হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজিমুল হক ওরফে রিকো (৩২), তাহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন (৪৮), শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সদস্য শরীফ মাহমুদ (৩২) ও ঝিকড়া যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম (২৪)।

আরও পড়ুনঃ   বাগমারায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূনর্মিলনী উদযাপন

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আটক হওয়া ব্যক্তিরা গত ৫ আগস্ট উপজেলা সদর ভবানীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ওই সব ঘটনার পরিপ্রেক্ষিতে হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে আদালতে তোলা হবে। তাঁরা দেয়াল লিখনের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১০

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১১

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৩

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৪

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৭

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

১৮

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

১৯

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

২০

Design & Developed by: BD IT HOST