২৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূনর্মিলনী উদযাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ঈদ পূনর্মিলনী উপলক্ষে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠিত সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

সভাপতির বক্তব্য তিনি বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগকে বাদ দিয়ে স্বাধীন বাংলাদের কথা কল্পনা করা যায় না। বাংলাদেশের প্রাচীনতম সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। বাঙালির মুক্তির নিমিত্তে সাংগঠনিক ভাবে সর্বপ্রথম একতাবদ্ধ হওয়ার মাধ্যমে যে দলটি আত্মপ্রকাশ করে তার নামই” বাংলাদেশ আওয়ামী লীগ” বাঙালির অস্তিত্বের সাথে সাংগঠনিক ভাবে যে দলটির প্রাণরস গভীর প্রাণশক্তিতে মিশে আছে তার নামই “বাংলাদেশ আওয়ামী লীগ”।

আওয়ামী লীগ শুধু এ দেশের প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনই নয়, বাংলাদেশের রাজনীতির মূলধারাও। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাঁথা। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা সংগ্রামের পথ ধরে ৬৬ সালে ৬ দফা, ৬৯-এর গণআন্দোলনসহ দীর্ঘ সংগ্রামের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাঙালি জাতি।

আরও পড়ুনঃ   বিভাজনের রাজনীতি নয়, বিএনপি ঐক্যের রাজনীতি চায়: রায়হান

পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ এই তিনটি শব্দ যেন এক কেন্দ্র্রে অবস্থান করা গভীর যোগসূত্রের অভিন্ন প্রকাশ। তাই দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনকের হাত ধরে সৃষ্টি একটি সংগঠন। সে সংগঠনের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশের মহা নায়ককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। যে মানুষটি দেশের কল্যাণের জন্য বাংলার আপামর জনগণকে ঐক্যবদ্ধ করেছে। সে মহান নেতাকে হত্যা করে স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করতে চেয়েছিল কিন্তু তারা তা পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি দেশের মানুষের কথা ভাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যেন আরো এগিয়ে যায়। তাই সবাইকে সর্বদায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুনঃ   বাগমারায় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পুলিশের হাতে আটক

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট সাইফুল ইসলাম রানা, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, আফতাব উদ্দিন আবুল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, কার্যকরী কমিটির সদস্য ও চেয়ারম্যান আজাহারুল হক, মাজেদুল ইসলাম সোহাগ, জাহেদুর রহিম মিঠু, আকবর আলী, লোকমান আলী, জাফর আহম্মেদ শিমুল, আমজাদ হোসেন, শাফিনুর নাহার, আব্দুল জলিল, আসলাম আলী আসকান, আতাউর রহমান, জহুরুল ইসলাম বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আতিক বাশার সবুজ, উজ্জল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাইম ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, ফায়সাল সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১০

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১১

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১২

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

১৯

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

২০

Design & Developed by: BD IT HOST