১৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে সিনেমার অফার ভুয়া মনে হয়েছিল ইধিকার

অনলাইন ডেস্ক : ঢাকাই মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছিলেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। ২০২৩ এ মুক্তি পাওয়া ঢালিউডের ‘প্রিয়তমা’ ছবিতে এই জুটির রসায়ন দর্শকের মন কাড়ে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা জানালেন, সিনেমাটির প্রস্তাব পেয়ে প্রথমে সেটিকে ‘ভুয়া প্রস্তাব’ বা ‘ফেক কল’ ভেবেছিলেন।

ইধিকা বলেন, ‘তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎ করেই অফারটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে কোনো ধারণা ছিল না। প্রথমে মনে হয়েছিল, কেউ মজা করছে। পরে বুঝলাম, এটা সত্যি প্রস্তাব। যে সুযোগটাই আমার কাছে ছিল সবচেয়ে বড় বিষয়। ওখানে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি।’

আরও পড়ুনঃ   লুকিয়ে বাদশাহ’র সঙ্গে প্রেম করছেন হানিয়া আমির

প্রিয়তমা’র পর থেকেই ইধিকাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘না, এসব একদমই গুজব। এখন আমার অনেক কাজ করার আছে, আর আমি সেটাতেই মন দিতে চাই।’

আরও পড়ুনঃ   যীশুকে নিয়ে কঠিন সিদ্ধান্ত মেয়ে সারা সেনগুপ্তের

গসিপ ও ট্রোল নিয়ে ইধিকার প্রতিক্রিয়া, ‘সাফল্যের সঙ্গে এগুলো আসবেই। জীবনে সব সময় ভালোই হবে, এমন তো নয়। তাই এগুলো আমি স্বাভাবিকভাবে নেই। এসব আমার ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। ভালো বা খারাপ, কোনো দিকই পাইনি। এখন আমার ফোকাস শুধু কাজ।’

নিজের ব্যক্তিগত অবস্থা নিয়েও খোলামেলা কথা বললেন ইধিকা। জানালেন, ইধিকা একদমই সিঙ্গেল!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST