১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

অনলাইন ডেস্ক : শুরুটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে। ফলে বাংলাদেশ নারী দল নিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপে বেশ আশা সঞ্চার হয়েছিল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দলও। কিন্তু ১০৩ রানে ৬ উইকেট তুলে নিয়েও ৪ উইকেটের হতাশার হার তাদের সঙ্গী হয়েছে। চার ম্যাচে তিনটিতে হারলেও এখনও সেমিফাইনালে খেলার সুযোগ আছে টাইগ্রেসদের সামনে।

ইংল্যান্ডের কাছে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো পাত্তাই পায়নি বাংলাদেশ। এখন পর্যন্ত তাদের খেলা কেবল ওই ম্যাচটিই ছিল একপেশে। ২২৮ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ১২৭ রানেই গুটিয়ে বড় হার দেখে। এরপর অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে ছিল জ্যোতি-স্বর্ণারা। প্রোটিয়াদের ৭৮ রানে ৫ উইকেট তুলে নিলেও ম্যাচ নিজেদের পক্ষে নিতে পারেনি শেষ মুহূর্তের নাটকীয়তায়। এমনকি ২৩২ রান করা বাংলাদেশের হার এসেছে একেবারে শেষ ওভারে। ক্যাচ মিস করে ফিল্ডাররাই মূলত তাতে অবদান রেখেছেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে দূর্ধষ মাদক ব্যাবসায়ী রিতা গ্রেফতার

ফলে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে বাংলাদেশের মেয়েরা। সমান ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তাদের একটি করে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এ ছাড়া ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা তিন, ৪ পয়েন্ট নিয়ে ভারত চার ও ৩ পয়েন্ট নিয়ে কিউই মেয়েরা পাঁচ নম্বরে রয়েছে। বাংলাদেশের পর অবস্থান করছে যথাক্রমে শ্রীলঙ্কা (২ পয়েন্ট, পরিত্যক্ত দুই ম্যাচ) ও পাকিস্তান (১ পয়েন্ট)।

নিজেদের পঞ্চম ম্যাচে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে। যেখানে জয়ের কোনো বিকল্প নেই টাইগ্রেসদের সামনে। হ্যাটট্রিক হারের মাধ্যমে তারা মূলত বিশ্বকাপে টিকে থাকার সমীকরণ কঠিন করে তোলে। সেমিফাইনালে খেলতে হলে অবশিষ্ট তিন ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। পরবর্তী দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা (২০ অক্টোবর) ও ভারত (২৬ অক্টোবর)। দুটি ম্যাচই হবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ   Top Stories of the Day with Real-Time Coverage from Trusted News Reporters

তিন ম্যাচ জিতলে সেমির দৌড়ে টিকে থাকবে বাংলাদেশ। আর দুই ম্যাচে জয় এবং একটিতে হারলে শারমিন-নাহিদাদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দিকে। বাংলাদেশ চাইবে এই দুই দল যেন তাদের প্রতিটি ম্যাচে জয় পায়। কিন্তু বাংলাদেশ বাকি তিন ম্যাচের দুটিতেই হারলে তাদের সেমির আগেই বিদায় নিতে হবে। দুই দলের দিকে তাকিয়ে থাকার পাশাপাশি ন্যূনতম ৬ পয়েন্ট পেতে হবে বাংলাদেশকে।

এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়েনি কোনো দলই। তলানিতে থাকা পাকিস্তানও এখনও কাগজে-কলমে টিকে আছে। তবে সেমিফাইনালের দৌড়ে সবচেয়ে ফেভারিট দুই পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা এবং ভারতও জোরেশোরে এগিয়ে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST