১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

তামান্না ৭০ বছরের বাচ্চাদের ঘুম পাড়ান: বলে বিতর্কে অভিনেতা

অনলাইন ডেস্ক : বলিউডের নন্দিত অভিনেত্রী ও আইটেম গার্ল তামান্না ভাটিয়াকে নিয়ে অশোভন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা আন্নু কাপুর। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তামান্নার শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।

বলে রাখা ভালো, তামান্না ভাটিয়া বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। তবে অতীতে নিজেই জানিয়েছেন, এই উপাধি তিনি পছন্দ করেন না। তাই আন্নুর মন্তব্যে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। কারণ, সেই সেই সাক্ষাৎকারে আন্নুকে তামান্না সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘কী সুন্দর, দুধের মতো সাদা শরীর তামান্নার।’

আরও পড়ুনঃ   নিষিদ্ধ ছাত্রলীগকে যে উপদেশ দিলেন চমক

এতেই থেমে থাকেননি আন্নু কাপুর। তিনি তামান্নার একটি পুরোনো মন্তব্যকেও বিদ্রূপ করেন। গত বছর এক সাক্ষাৎকারে তামান্না বলেছিলেন, তার ‘আজ কি রাত’ গানটি শুনে অনেক শিশু চুপ হয়ে যায় ও ঘুমিয়ে পড়ে। সেই প্রসঙ্গ টেনে আন্নু বলেন, ‘কত বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে।’

আরও পড়ুনঃ   আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই : মিথিলা

এরপর তিনি আরও যোগ করেন, ‘সে নিজের গান আর শরীর দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে— এটা দেশের জন্য বড় উপকার।’

আন্নুর এসব মন্তব্যে ক্ষুব্ধ তামান্নার ভক্তরা। সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন, ‘আন্নুজি, আপনার বয়স ও মর্যাদার সঙ্গে এই ধরনের মন্তব্য মানায় না।’

এ ঘটনায় তামান্না এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST