৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘বাড়িতেও ঢুকতে দেয়নি, আমার কি চরিত্র খারাপ ছিল?’

অনলাইন ডেস্ক : টলিউডের একঝাঁক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী সৌমি পাল। ‘কে আপন কে পর’, ‘সীমারেখা’, ‘কাঞ্চি’-র মতো সিরিয়ালে তার অভিনয় নজর কেড়েছে। তবে পর্দায় আলো ছড়ানো এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন এখন চরম আইনি জটিলতায়।

স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। ২০১৬ সালে প্রেমের সম্পর্কে জড়ান সৌমি। এরপর ২০২১ সালে সম্পন্ন হয় তাদের আইনি বিয়ে। কিন্তু গত কয়েকমাস ধরেই নিজের বিবাহিত জীবনের সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও প্রকাশ করছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   ইলন মাস্কের মায়ের সঙ্গে কোথায় গেলেন জ্যাকুলিন

তার বক্তব্যে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সম্পর্কের তিক্ততা এবং স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ের জটিল চিত্র। সম্প্রতি একটি ভিডিওতে সৌমি দাবি করেন, তার ব্যবহৃত গাড়িটি বর্তমানে স্বামীর কাছে রয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে, তার স্বামী নাকি সবার কাছে বলছেন গাড়িটি তিনি নিজেই কিনেছেন।

এই প্রসঙ্গে সৌমি পালকে বলতে শোনা গেছে, ‘অনেকেই জানেন যে আমার গাড়ি তার কাছে রয়েছে। কিন্তু এখন জানতে পারছি, সবাইকে বলে বেড়াচ্ছে গাড়িটা নাকি তার। নিজে কিনেছে। আমি চাই, গাড়িটা যে তার, এই প্রমাণটুকু শুধু একটু দিক।”

আরও পড়ুনঃ   পরিবার থেকে পাত্র খুঁজছে বাঁধনের জন্য

অভিনেত্রীর অভিযোগ, তাকে কেন ছেড়ে দেওয়া হলো, সেই জবাব আজও তিনি পাননি। সৌমি প্রশ্ন তোলেন, ‘উত্তর দিতে না পেরে আমায় বাড়িতেই ঢুকতে দেয়নি। কেউ যদি পারো জিজ্ঞেস করে জানিও, আমার কি চরিত্র খারাপ ছিল? তাকে কি আমি কোনোভাবে মানসিক, শারীরিক, অর্থনৈতিক নির্যাতন করতাম?’

সম্পর্ক শুরুর পর তার স্বামীর গ্রামে তড়িঘড়ি একটি বাড়ি তৈরি হয়েছে, যা আগে বহু বছরেও হয়নি। তার মতে, ‘আমি সম্পর্কে যাওয়ার পরেই হঠাৎ বাড়িটা তৈরি হয়ে গেল? আগে কি তার কাছে টাকা ছিল না। সে এলাকার লোকেরা কিন্তু বিষয়টা জানে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST