৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিএনপির নামে ‘চাঁদাবাজি ও দখলবাজি’ অভিযোগে দুর্গাপুরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি এবং আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের পুনর্বাসনের অভিযোগে উপজেলা ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা মডেল মসজিদের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে পৌর সদর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আয়নাল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ নেতা বাবলুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন।

প্রধান বক্তা হাসান ফারুক ইমাম সুমন বলেন, “বিএনপির কিছু নেতা দলের দুঃসময়ে কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচি বা আন্দোলনে অংশ নেননি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে আতাত করে চলেছেন। এখন সেই একই ব্যক্তিরা এলাকায় চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়েছেন। মনে রাখবেন, বিএনপির প্রকৃত ত্যাগী কর্মীরা এসব অপকর্ম কখনোই মেনে নেবে না।”

আরও পড়ুনঃ   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

তিনি অভিযোগ করে আরও বলেন, “দুর্গাপুরের সুসংগঠিত বিএনপিকে আওয়ামী লীগের দোসর আব্দুস সাত্তারের টাকার কাছে বিক্রি করে দলকে বিভক্ত করেছেন কিছু নেতা। ওই আব্দুস সাত্তার জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা, এমপি ও মন্ত্রীদের অর্থদাতা ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে, যার আসামিদের মধ্যে হাসিনা ও কাদেরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও আছেন।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনাদের এখনো সময় আছে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে আতাত ও চাঁদাবাজি বন্ধ করুন। অন্যথায় দুর্গাপুরের প্রকৃত বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের গণধোলাই দেবে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সুমন বলেন, “যারা দলের নাম ভাঙিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অর্থে হাইব্রিডদের ইউনিয়ন কমিটিতে স্থান দিয়েছেন, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। সম্প্রতি উপজেলার ছয় ইউনিয়নে অর্থের বিনিময়ে যারা কমিটি ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি জানাই।”

তিনি ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলে অনুপ্রবেশকারীদের প্রতিহত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   পিআর নিয়ে জাতির রায় আমরা গ্রহণ করবো: গোলাম পরওয়ার

সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি বজলুর রশিদ, উপজেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী জার্সিস হোসেন সোহেল প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য মাহবুব রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, বিএনপি নেতা মিরুন কমিশনার, জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মাসুম, রেন্টু, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান তালুকদার, স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য ও পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক মিলন হোসেন, জেলা ছাত্রদলের সদস্য পারভেজ আহমেদ পলাশ, পৌর ছাত্রদলের সদস্য সচিব এসএম সাকিব হাসান, যুগ্ম আহ্বায়ক ফায়সাল আহমেদ শান্ত ও সদস্য সাগর আলীসহ দলের বিভিন্ন স্তরের শতাধিক নেতা-কর্মী।

প্রতিবাদ সমাবেশে বিএনপির ত্যাগী, প্রবীণ ও সাবেক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ছাড়াও বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরোধী আন্দোলনে অংশ নেওয়া, রাজনৈতিক মামলায় জেল-জুলুম ও নির্যাতনের শিকার শতাধিক কর্মী অংশ নেন। তারা অর্থের বিনিময়ে অনুমোদিত ইউনিয়ন কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বহিষ্কারের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক উল্টে নিহত ছয় জনের নওগাঁয় দাফন সম্পন্ন

সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১৪

ভূমিকম্পে কাঁপল দেশ

১৫

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৬

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৭

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৯

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

২০

Design & Developed by: BD IT HOST