২৬ মে ২০২৬
অনলাইন সংস্করণ

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

গ্রেপ্তার নিহত শাহ আলমের মামী আরিফা বেগম (৩২) ও তার পরকীয়া প্রেমিক শাহীন মিয়া (৪৫)।

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মামীর সঙ্গে ভাগিনার অবৈধ সম্পর্ক দেখে ফেলায় শাহ আলম নামে এক যুবককে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নিহত শাহ আলমের মামী আরিফা বেগম (৩২) ও তার পরকীয়া প্রেমিক শাহীন মিয়া (৪৫)। শিবগঞ্জ থানা পুলিশ গত সোমবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম।

আরও পড়ুনঃ   এবার কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, উপজেলার বিহার ইউনিয়নের দোবিলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত ১৬ মে সকালে ফসলি জমি থেকে রক্তাক্ত অবস্থায় শাহ আলমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিহত শাহ আলমের ভাবি আরিফা বেগমের সঙ্গে শাহীন মিয়ার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। স্বামী বাড়ির বাইরে থাকলে গভীর রাতে তাদের গোপন মেলামেশা চলত। বিষয়টি জানতে পেরে শাহ আলম এর আগেও ভাবিকে সতর্ক করেছিলেন বলে জানায় পুলিশ।

ঘটনার রাতে আবারও আরিফার ঘরে যান শাহীন। বিষয়টি টের পেয়ে হাতে হাসুয়া নিয়ে বাড়ির বাইরে অবস্থান নেন শাহ আলম। পরে আরিফা গেট খুলে শাহীনকে পালিয়ে যেতে সহায়তা করেন। এ সময় শাহ আলম তাদের একসঙ্গে দেখে ফেললে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   পরকীয়ার জেরে প্রেমিকের হাতে অপর প্রেমিক খুন, গ্রেপ্তার ২

একপর্যায়ে শাহ আলমের হাত থেকে হাসুয়া কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি কোপ দেন শাহীন। এতে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। পরে মরদেহ ফসলি জমিতে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST