২৬ মে ২০২৬
অনলাইন সংস্করণ

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে রাজশাহীর সিটিহাটে আয়োজিত এক প্রেস ব্রিফিং করেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, পিএসসি।

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহীর র‌্যাব-৫। রাজশাহী মহানগরসহ দায়িত্বপূর্ণ পাঁচ জেলা- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাটে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে রাজশাহীর সিটিহাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, পিএসসি।

তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যাতে ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির খপ্পরে না পড়েন, সে লক্ষ্যে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ ও বেলপুকুর বাইপাস এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন এবং রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   Headlines You Can Trust – The News That Shapes Your World Today

র‌্যাব-৫ অধিনায়ক জানান, সিটি হাটসহ দায়িত্বপূর্ণ এলাকার পশুর হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন ও চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্তে বিশেষ মেশিনও স্থাপন করা হয়েছে।

বর্তমান তাপপ্রবাহ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সিটি হাটে আগতদের জন্য র‌্যাব-৫-এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাহিনীটি।

আরও পড়ুনঃ   নির্বাচনে তরুণ ভোটারদের জন্য থাকবে আলাদা বুথ : স্বরাষ্ট্র উপদেষ্টা

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধে র‌্যাবের বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বলেও জানিয়েছেন র‌্যাবের অধিনায়ক। তিনি জানান, কোনো ধরনের গুজব শনাক্ত হলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অধিনায়ক বলেন, ঈদকেন্দ্রিক ছুটিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় র‌্যাব-৫ সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ র‌্যাব ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

এ সময় র‌্যাব-৫ এর অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST