৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় নেতাকর্মীদের হয়রানি ও চাঁদের বিরুদ্ধে অপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

পিন্টু আলী, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় হওয়া মামলায় বিএনপির নেতাকর্মীদের আসামি বানিয়ে হয়রানি করা ও জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এই মামলায় জামিনে থাকা আটজন আসামি সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলেছেন।

তারা বলছেন, ঘটনার দিন আটজনের কেউই উপস্থিত ছিলেন না। একমাত্র বিএনপি করার অপরাধেই তাদের হত্যা মামলায় জড়ানো হয়েছে। নিজ দলীয় নেতাকর্মী হওয়ার কারণে জেলা বিএনপির আহবায়ক সরল মনে বিএনপি নেতাকর্মীদের পক্ষে সুপারিশ করেছেন। কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুপারিশ করার মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে চারঘাট থানা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আটজন আসামি সাংবাদিকদের সামনে তাদের এই অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মামলার ১৪ নম্বর আসামি রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজদার রহমান বলেন, ২০০৯ সালের ৬ অক্টোবর হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডের সাথে দু একজন জড়িত থাকলেও সে ঘটনায় পরিকল্পিতভাবে ২২ জনকে আসামী করা হয়েছে। এর মধ্যে পাঁচজন মারা গেছে। বাকি ১৭ জনের মধ্যে ৮ জন স্থানীয় বিএনপির সাবেক ও বর্তমান নেতাকর্মী। শুধুমাত্র বিএনপি করার কারণে তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্দেশে বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়। মামলার বাদী ও ১৮ জন সাক্ষী সকলেই আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

আরও পড়ুনঃ   ডিসি-এসপিদের সতর্ক বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

তিনি বলেন, আমি ঘটনার তিনি প্রধান শিক্ষক হিসাবে স্কুলেই অবস্থান করছিলাম। অথচ আমাকে, আমার স্কুলের সভাপতিকে, সভাপতির ছেলে ইমাদাদুলসহ যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত তাদের আসামি করা হয়েছে। যেহেতু ঘটনার সময় বর্তমান জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ তৎকালীন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এজন্য পুরো ঘটনা তিনি অবগত ছিলেন। পাঁচ আগষ্টের পর আমরা গ্রামবাসী তার বাড়িতে গেলে অনুরোধের এক পর্যায়ে তিনি অসহায় নেতাকর্মীদের বাঁচাতে সুপারিশ করেছেন। এখানে টাকা লেনদেনের কোনো ঘটনাই ঘটেনি। অথচ সেই আ’লীগের দোসররা আবু সাইদ চাঁদকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো শুরু করেছে।

মামলার আরেক আসামি ইমদাদুল ইসলাম বলেন, আমি ডাকরা কলেজের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। ঘটনার দিন কলেজে থাকলেও আমাকে এবং আমার পিতাকে আসামী করা হয়েছে। মামলায় জামিনে থাকলেও আ’লীগ সরকার থাকাকালীন সময় কলেজে ঢুকতে পর্যন্ত দেয়নি। মিথ্যা মামলায় আমার সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুনঃ   শিশু রামিসা হত্যার বিচারের দাবীতে রাজশাহীতে বিক্ষোভ

সংবাদ সম্মেলনে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল সালাম, হত্যাকান্ডের পর পুরো গ্রামের বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করা হয়েছে। জমির ফসল পর্যন্ত কেটে নেওয়া হয়েছে। দুঃখ দূর্দশার কথা শুনে এবং বিষয়টি অবগত থাকায় গ্রামবাসীর অনুরোধে আবু সাইদ চাঁদ ভাই সুপারিশ করেছেন। আসামিরা দীর্ঘ সময় আইন-আদালত করতে গিয়ে তিনবেলা খাবার জোটানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বিপুল অংকের টাকা আবু সাইদ চাঁদকে দিয়ে সুপারিশ করানোর বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আগামী নির্বাচন কেন্দ্র করে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

উল্লেখ্য হত্যা মামলাটি বর্তমানে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতে বিচারাধীন। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে ১৪ অক্টোবর যুক্তিতর্কের জন্য দিন ধার্য রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST