৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ডিসি-এসপিদের সতর্ক বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক : হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপির প্রোগ্রামে যদি আসেন, এনসিপিতে যদি যোগদান করেন, তখন আপনাদেরকে বলা হয়, কয়দিন পর তো আমরাই সরকারে আসব। আমাদের এনসিপির কোন নেতাকর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি, এনসিপি নেতাকর্মীরা আছে বলেই আমরা এখন নেতা। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর জন্য আমরা প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত। আপনারা সবাই নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়-ভীতি দেখানো হয়, সেটি আমাদেরকে জানাবেন। শুধু ঢাকা থেকে আসতে যতটা সময় লাগে।

আরও পড়ুনঃ   রাজশাহী সহ পাঁচ জেলার ওপর দিয়ে প্রবাহমান মৃদু শৈত্যপ্রবাহ আরো বিস্তৃত হতে পারে

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথসভা ও পদযাত্রায় বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সহঅবস্থান নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক দলের সাথে বিবাদসুলভ আচরণ করবেন না। আমরা শুনতে পাচ্ছি, ডিসি এবং এসপি অফিসগুলো অনেকটা বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসি এবং এসপিদের কল্যাণের জন্য বলব, আপনারা বাংলাদেশপন্থী ও জনগণপন্থী হন। কারণ দিনশেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা।

আরও পড়ুনঃ   বাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের যখন পতন শুরু হয়, তখন আপনাদের কেউ বাঁচাতে আসবে না। আপনারা বেনজীর হইয়েন না, আপনারা ডিবি হারুন হইয়েন না। কেননা আবাবিল পাখির মতো একজন হাসনাত অথবা একজন সারজিস আলম আবারও রাস্তায় নেমে আসবে।

আয়োজিত এই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১০

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১১

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১২

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৩

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৪

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

১৫

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

১৬

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

১৭

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

১৮

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৯

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST