৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

২৩ কমিটির দায়িত্বে ২৩ পরিচালক, কোথাও নেই ফারুক

অনলাইন ডেস্ক : গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। আজ ছিল নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং। যেখানে বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে।

দায়িত্ব বণ্টন ছাড়াও আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরের আসর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে আজকের মিটিংয়ে। বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের দায়িত্ব বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের কাছেই রেখেছেন। গভর্নিং কাউন্সিলের নতুন সদস্যসচিব হয়েছেন ইফতেখার রহমান।

বিপিএল গভর্নিং কাউন্সিল ছাড়াও ওয়ার্কিং কমিটি এবং গ্রাউন্ডস কমিটিও নিজের কাছেই রেখেছেন বিসিবি সভাপতি। এ ছাড়া আগে থেকেই ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম এবারও একই দায়িত্বে। এ ছাড়া গেম ডেভেলপমেন্টের প্রধান হয়েছেন ইশতিয়াক সাদেক। বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান হয়েছেন আসিফ আকবর।

আরও পড়ুনঃ   যশোর মনিহার সিনেমা হল সিনেপ্লেক্সের যুগে পা রাখলো 

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ হাই পারফরম্যান্স এবং আরেক সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক পেয়েছেন মহিলা উইং প্রধানের দায়িত্ব। বিপিএলের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি ফারুক আহমেদ কোনো কমিটিরই প্রধান হননি। এ ব্যাপারে গণমাধ্যমকে ইফতেখার রহমান বলেছেন, ‘স্বাভাবিকভাবে বোর্ডে সভাপতিই সিদ্ধান্ত নেন কাকে কোথায় রাখবেন। এটা ওনার বিষয়—উনিই ভালো বলতে পারবেন।’

বিসিবির নতুন কার্যকরী কমিটি—

ওয়ার্কিং কমিটি—

আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান)

ক্রিকেট অপারেশন্স—

নাজমুল আবেদিন ফাহিম (চেয়ারম্যান)

ফাইন্যান্স কমিটি—

নাজমুল ইসলাম (চেয়ারম্যান), আমজাদ হোসেন (ভাইস-চেয়ারম্যান)

ডিসিপ্লিনারি কমিটি—

ফায়াজুর রহমান (চেয়ারম্যান)

গেম ডেভেলপমেন্ট কমিটি—

ইশতিয়াক সাদেক (চেয়ারম্যান)

টুর্নামেন্ট কমিটি—

আহসান ইকবাল চৌধুরী (চেয়ারম্যান)

বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি—

আসিফ আকবর (চেয়ারম্যান)

গ্রাউন্ডস কমিটি—

আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), রাহাত শামস (ভাইস-চেয়ারম্যান)

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৩৭

ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি—

শানিয়ান তানিম (চেয়ারম্যান)

আম্পায়ার্স কমিটি—

ইফতেখার রহমান মিঠু (চেয়ারম্যান)

মার্কেটিং ও কমার্শিয়াল—

শাখাওয়াত হোসেন (চেয়ারম্যান)

মেডিকেল কমিটি—

মোহাম্মদ মনজুর আলম (চেয়ারম্যান)

টেন্ডার ও পারচেস কমিটি—

আবুল বাশার (চেয়ারম্যান), হাসানুজ্জামান (ভাইস-চেয়ারম্যান)

মিডিয়া ও কমিউনিকেশন কমিটি—

আমজাদ হোসেন (চেয়ারম্যান)

অডিট কমিটি—

মুখলেসুর রহমান খান (চেয়ারম্যান)

নারী ক্রিকেট কমিটি—

আব্দুর রাজ্জাক (চেয়ারম্যান)

লজিস্টিক্স অ্যান্ড প্রোটোকল—

ইয়াসির মোহাম্মদ ফয়সাল (চেয়ারম্যান)

সিকিউরিটি কমিটি—

মেহেরাব আলম চৌধুরী (চেয়ারম্যান)

সিসিডিএম কমিটি—

আদনান রহমান দীপন (চেয়ারম্যান), ফায়াজুর রহমান (ভাইস-চেয়ারম্যান)

ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি—

জুলফিকার আলী খান (চেয়ারম্যান)

হাই পারফরম্যান্স কমিটি—

খালেদ মাসুদ পাইলট (চেয়ারম্যান)

বাংলাদেশ টাইগার্স—

রাহাত সামস (চেয়ারম্যান)

ওয়েলফেয়ার কমিটি—

মোকছেদুল কামাল (চেয়ারম্যান)

বিপিএল —

আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST