৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুরে শ্বশুরবাড়িতে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা, পাশের ঘরে খোঁড়া হয় কবর

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে শ্বশুরবাড়িতে পরিকল্পিতভাবে স্বামীকে চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। তবে ভাগ্যক্রমে স্বামী ঠান্ডু ব্যাপারী (৩৫) বেঁচে গিয়েছেন। তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্বজনেরা। এ ঘটনায় স্ত্রী লাবনী আক্তারকে (২৮) আটক করা হয়েছে।

সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের মুন্সি গ্রামে চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় লাবনী আক্তারকে সহযোগিতা করেন তাঁর মা শহিদা বেগম ও দাদি জানকি বেগম। ভুক্তভোগী ঠান্ডু ব্যাপারী উপজেলার ছলেনামা এলাকার ব্যাপারীডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন এবং গ্রামে এসে শ্বশুরবাড়িতেই থাকেন বলে ওসি জানিয়েছেন। তাঁদের দুটি সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ   তাহেরপুরে পরীক্ষা কেন্দ্রে নকল দিতে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা

স্থানীয় ইউপি সদস্য সুফিয়া বেগম এবং থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ঠান্ডু ব্যাপারী শ্বশুরবাড়িতে অবস্থানকালে শুক্রবার (৩ অক্টোবর) রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর রাত দেড়টার দিকে তাঁর স্ত্রী লাবনী আক্তার, শাশুড়ি শহিদা বেগম ও দাদি-শাশুড়ি জানকি বেগম মিলে তাঁকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন। তবে গলা পুরোপুরি না কাটায় ঠান্ডু বেঁচে যান এবং চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। এরপর ঠান্ডু ব্যাপারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সদরপুর থানা-পুলিশকে খবর দেন তাঁরা। হত্যাচেষ্টার আগে বাড়ির একটি টিনের দোচালা ঘরের মেঝেতে খোঁড়া হয় কবর।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায়। তিনি জানান, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। মূলত ঠান্ডু ব্যাপারী ঢাকায় ব্যবসা করার পাশাপাশি শ্বশুরবাড়িতেই থাকেন এবং জমি কেনার জন্য কিছু টাকা জমিয়েছিলেন। সেই টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় স্ত্রীকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST