২১ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

তাহেরপুরে পরীক্ষা কেন্দ্রে নকল দিতে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় তাহেরপুর রিভারভিউ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন নকল সরবরাহে বাধা দেওয়ার কারণে তাহেরপুর ডাঃ সাব্বির ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব-টেকনোলজিস্ট নুরুন নবীর উপর হামলা ও ব্যাপক মারধোর করেছে বখাটেরা।

হামলার স্বীকার নুরুন নবী বলেন, সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন তাহেরপুর পৌরসভার ২নং বাছিয়াপাড়া ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯) ক্লিনিকের সামনে থেকে নকল সরবারহ করছিলো। ব্যাপারটা আমার নজরে এলে নকল সরবরাহ করতে নিষেধ করি।এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে ১০/১২ জনের একটি দল সন্ধার কিছুক্ষণ আগে তাহেরপুর হরিতলা মোড়ে আমার উপর অতর্কিত হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান,হালাকারী রাকিবুল ও তার দলের সদস্যরা এলাকায় কিশোর গ্যাং সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে।ইতিপূর্বেও এরা এলাকায় নানান অপকর্ম করেছে তবে ভয়ে এদের কেউ কিছু বলতে পারে না।

আরও পড়ুনঃ   শিশু শিক্ষার্থীকে মাটিতে পুঁতে হত্যাচেষ্টার অভিযোগ

বাগমারা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও ডাঃ সাব্বির ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ সাব্বির আহমেদ অনিক সাংবাদিকদের বলেন,সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন তাহেরপুর পৌরসভার ২নং বাছিয়াপাড়া ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯) ক্লিনিকের সামনে থেকে নকল দিচ্ছিলো। ব্যাপারটা আমার ল্যাব টেকনোলজিস্ট নুরুন নবীর নজরে এলে সে নকল দিতে নিষেধ করে।এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে ১০/১২ জনের একটি দল এনে ক্লিনিকে হামলা করতে উদ্যত হয়।এবং সেই ঘটনার সুত্র ধরে হরিতলা মোড়ে সন্ধার আগে আমার কর্মীকে ব্যাপক মারধোর করে আহত করে।
এই হামলার সুষ্ঠু বিচার না হলে বাগমারার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধ রাখার মত কঠোর কর্মসূচি ঘোষনা দিবেন বলে হুশিয়ারি দেন ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ সাব্বির আহমেদ অনিক।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৫

তাহেরপুর রিভারভিউ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মীর বলেন,পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিট আগে ডাঃ সাব্বির আহমেদ আমাকে ফোন করে বলেন নকল সরবরাহে করতে গিয়ে তাঁর ল্যাব টেকনোলজিস্ট বাধা প্রদান করার কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে।কিন্তু সন্ধার আগে মারধোরের বিষয়ে তিনি কিছু জানেন না।
তবে প্রধান শিক্ষক স্বপন মীর ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ না করার ব্যাপারে সাংবাদিকদের অনুরোধ করেন।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সোহাইল রানা বলেন,ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে আমি ফোর্স পাঠিয়েছি।হামলার ব্যাপারে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল ইসলাম মুঠোফোনে বলেন,বিষয়টি নিয়ে ডাঃ সাব্বির আহমেদ আমাকে অবগত করেছেন।লিখিত অভিযোগ দিলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST