৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শিশু শিক্ষার্থীকে মাটিতে পুঁতে হত্যাচেষ্টার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জিহাদ মাতুব্বর (১২) নামে এক স্কুল শিক্ষার্থীকে জ্যান্ত কবর দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে কোতোয়ালি থানায় জিহাদের বাবা বাদী হয়ে ছয় তরুণের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার ঘটনায় একটি অভিযোগ দিয়েছেন।

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ ওই শিশুটিকে নিয়ে টানাহেঁচড়া করছে। এ সময় শিশুটি কান্নাকাটি করতে থাকে। ওই তরুণদের বলতে শোনা যায় ‘এখানে কবর খোঁচ, ওইখানে খোঁচ’। এক তরুণকে কোদাল দিয়ে মাটি খুঁড়তেও দেখা যায়।

জিহাদ ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বরের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সে বড়। জিহাদ মাতুব্বর কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে শহরের আলীপুর মহল্লায় অবস্থিত স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন মোস্তাক মাতুব্বরসহ তার পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ   আরটিজেএ নেতৃত্বে শ.ম সাজু ও রাসেল মোস্তাফিজ

সংবাদ সম্মেলনে মোস্তাক মাতুব্বর বলেন, গত শনিবার (৭ ডিসেম্বর) রাতে তার ১২ বছর বয়সী স্কুল পড়ুয়া ছেলে জিহাদ ওয়াজ শুনে বাড়ি ফেরার সময় এলাকার বখাটে ও মাদককারবারি হোগলাকান্দি গ্রামের সিফাত মোল্যা (২৪), মাসুম শেখ (২৩), মারুফ শেখ (২০), শাকিল শেখ (১৯), আরাফাত মোল্যা (২০) ও মৃগী গ্রামের সজল (২২) জিহাদকে বেদম মারপিট শেষে স্থানীয় একটি গোরস্থানে নিয়ে কবর খুঁড়ে জ্যান্ত পুঁতে হত্যার চেষ্টা করে।

ওই সময় তারা জিহাদকে দিয়ে আমার কাছে ফোন দিয়ে বলতে বলে, ‘তোর আব্বাকে মোবাইল ফোন করে বল আমরা তোকে ধরে এনেছি। তোকে ছাড়িয়ে নিতে হলে ৫ লাখ টাকা দিতে হবে। তোর আব্বা টাকা না দিলে তোকে খুন করে কবর দিয়ে দেব।’ এ কথা বলতে জিহাদ অস্বীকার করলে আসামিরা ছেলেকে নির্মমভাবে মারধর করে। এক পর্যায়ে তরুণরা মাটি কেটে আমার ছেলেকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

কিছুক্ষণ পরেই আশপাশের লোকজন এগিয়ে আসলে কোনোমতে পালিয়ে জিহাদ রক্ষা পায়। ওই রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য এসআই ফাহিম ফয়সাল তরফদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল তরফদার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মোস্তাক মাতুব্বর নিজে একজন মাদক ব্যবসায়ী। তার বাড়িতে নিয়মিত জুয়ার বোর্ড বসে। এই জুয়া ও মাদক নিয়ে এলাকার তরুণদের সঙ্গে তার (মোস্তাক মাতুব্বর) টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে মোস্তাকের ছেলেকে ভয় দেখানোর জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST