৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আরটিজেএ নেতৃত্বে শ.ম সাজু ও রাসেল মোস্তাফিজ

শ.ম সাজু (বায়ে) ও রাসেল মোস্তাফিজ। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নেতৃত্বে এসেছেন শ.ম সাজু ও রাসেল মোস্তাফিজ। এনটিভির রাজশাহীর স্টাফ রিপোর্টার শ.ম সাজু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর ভোটে লড়াই করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহীর স্টাফ রিপোর্টার রাসেল মোস্তাফিজ।

শনিবার রাজশাহীর বরেন্দ্র কলেজে আরটিজেএর নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সংগঠনের সদস্যরা ভোট দেন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দীপ্ত টেলিভিশনের বিভাগীয় সম্প্রচার সাংবাদিক ইউ আদনান।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

দুটি পদে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ।

রাজশাহীর টেলিভিশন সাংবাদিকদের এই সংগঠনের নির্বাচনে সভাপতি ছাড়াও চারটি পদে ছয়জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এরমধ্যে যমুনা টেলিভিশনের রাজশাহীর সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আবদুল জাবীদ অপু সহসভাপতি, চ্যানেল টোয়েন্টিফোরের রাজশাহীর স্টাফ রিপোর্টার আবরার শাঈর কোষাধ্যক্ষ ও এখন টেলিভিশনের ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব দপ্তর সম্পাদক হয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

আর এনটিভির ক্যামেরাপারসন শরিফুজ্জামান রয়েল, চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন মোস্তাফিজুর রহমান সোহান ও চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান আহসান হাবীব অপু নির্বাহী সদস্য হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১২

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৩

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৪

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৫

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১৮

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১৯

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST