২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আট দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর।

তবে এ সময় সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে।

সোনামসজিদ বন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি ও ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতির ছুটির কারণে সোনামসজিদ বন্দরে টানা আট দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

আরও পড়ুনঃ   স্বামী মন্ত্রীর কাছের লোক, দেবর ডিআইজি বলেই সাংবাদিকদের অশ্লীল গালি

২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৪ অক্টোবর থেকে এ বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের এস‌আই জামিরুল ইসলাম বলেন, দুর্গাপূজার জন্য স্থলবন্দর আট দিন বন্ধ থাকলেও পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশের যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১১

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১২

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৩

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৫

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

১৬

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

১৭

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

১৮

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১৯

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

২০

Design & Developed by: BD IT HOST