২৪ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

স্বামী মন্ত্রীর কাছের লোক, দেবর ডিআইজি বলেই সাংবাদিকদের অশ্লীল গালি

অনলাইন ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে জয়ন্তী রানী ধর নামের এক চিকিৎসক অশ্লীল ভাষায় সাংবাদিকদের গালাগালি করেছেন। একই সঙ্গে তার স্বামীকে মন্ত্রীর কাছের লোক ও দেবরকে ডিআইজি উল্লেখ করে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বারে রোগী ও স্বজনদের সঙ্গে খারাপ আচরণের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি অশ্লীল ভাষায় গালাগালি ও হুমকি দেন। এ সময় সাংবাদিকদের সামনেই এক রোগীর ব্যবস্থাপত্র ছিড়ে ফেলেন তিনি।

রোগীর স্বজনরা জানান, শুক্রবার বিকেলে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ডাক্তার জয়ন্তী রানীর কাছে যান দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার। এসময় চিকিৎসক দূর থেকে রোগী দেখায় স্বজনরা কাছ থেকে রোগী দেখার কথা বলতেই ক্ষিপ্ত হন তিনি। একপর্যায়ে চেম্বার থেকে বের হয়ে আসতে বাধ্য হন স্বজনরা। তাৎক্ষণিক স্থানীয় কয়েকজন সাংবাদিক তার চেম্বারে প্রবেশ করতেই তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে এইচএসসিতে ৫ কলেজে ফেলের হার বেশি

এ সময় তিনি বলেন, ‘আমার স্বামী মন্ত্রীর কাছের লোক, দেবর ডিআইজি’ বলেও সাংবাদিকদের হুমকি দেন এবং পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চিকিৎসক জয়ন্তী রানী ধরকে বলতে শোনা যায় ‘বাল ছিঁড়েন আমার, যান; দেখি কি করতে পারেন। সব সাংবাদিকদের আমার চেনা আছে। ডাক্তার জয়ন্তী রানীকে আপনারা চিনেননি, আমি তিন মাস থেকেই ময়মনসিংহ থেকে চলে গেছি। যা আর কেউ পারেনি। আপনারা আমার চেম্বারে আসার সাহস পেয়েছেন কোথার থেকে। এখনি বের হয়ে যান, নইতো আমি এখনই ডিইজিকে ফোন দিচ্ছি।’

দীর্ঘদিন আগে ডাক্তার জয়ন্তী রানী ধর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত থাকলেও বর্তমানে তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে কর্মরত আছেন। প্রতি শুক্রবার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে এক প্রতিষ্ঠানে গাইনি চিকিৎসক হিসেবে রোগী দেখেন। প্রত্যেক রোগী থেকে তিনি ভিজিট নেন হাজার টাকা। ৯ বছর ধরেই ছুটির দিনগুলোতে শুধু দুর্গাপুরে তিনি রোগী দেখেন। পাশাপাশি আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়মিত সিজারও করেন তিনি।

আরও পড়ুনঃ   মান্দায় ভূমি মেলা অনুষ্ঠিত

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়ন্তী রানী ধর নিয়মিত রোগীদের সঙ্গে অশালীন আচরণ করেন। সিজারিয়ান অপারেশন করতে গিয়ে রোগী ও নবজাতক হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

২০২২ সালের ১২ আগষ্ট শুক্রবার সিজারিয়ান অপারেশনের পরপরই এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে জয়ন্তী রাণী ধরের নামে। এর পর তিনি টাকার বিনিময়ে তা মিমাংসা করেন। ওই ঘটনার নিহত প্রসূতির চম্পা আক্তার উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ফুরকান মিয়ার স্ত্রী।

একাধিক ব্যক্তি জানান, ভালো কোনো গাইনি চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে অন্তঃসত্ত্বা নারীরা তার কাছে যান। তবে তার ক্ষমতার ভয়ে রোগীর কেউ তার বিরুদ্ধে কিছু বলার সাহস পান না।

এ নিয়ে জানতে চাইলে ডাক্তার জয়ন্তী রাণী ধর বিষয়টি স্বীকার করে জানান, তিনি উত্তেজিত হয়ে এরকম আচরণ করেছেন। এ জন্য তিনি দুঃখিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১০

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১১

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১২

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১৩

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১৫

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৬

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

১৭

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

১৮

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

১৯

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

২০

Design & Developed by: BD IT HOST