২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যাবজ্জীবন সাজা এড়াতে ২২ বছর আত্মগোপনে থেকে অবশেষে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন কারাদণ্ড এড়াতে দীর্ঘ ২২ বছর আত্মগোপনে ছিলেন মোকছেদুর রহমান (৬৩) নামে এক আসামি। শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে পারেননি তিনি। তার সঙ্গে আরও দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।

এর আগে, সোমবার দিবাগত রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, নীলফামারী সদরের কানিয়ালখাতা দালালীপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে মোকছেদুর রহমান (৬৩), বাড়াইপাড়ার মৃত করবাল আলীর ছেলে মজিবুল ইসলাম মইজ্জা (৪৫) এবং পঞ্চপুকুর ইউনিয়নের মোসলেম উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৫২)।

আরও পড়ুনঃ   বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মোকছেদুর রহমানকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। এরপর আত্মগোপনে চলে যান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকার দক্ষিণখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মজিবুল ইসলাম মইজ্জাকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। তিনিও রায় ঘোষণার সময় অনুপস্থিত থেকে আত্মগোপনে চলে যান। সাত বছর পর সোমবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ   এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র গণবিজ্ঞপ্তি

একই আইনে দায়ের করা মামলায় আমিনুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। তিনি ১৫ বছর ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে সোমবার রাতে গাজীপুরের কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি এম আর সাঈদ বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকা তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

ভূমিকম্পে কাঁপল দেশ

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১০

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১১

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১৩

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১৪

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৬

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৭

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৮

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৯

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

২০

Design & Developed by: BD IT HOST