২১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ার বেলপুকুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার,পুঠিয়া(রাজশাহী) : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলার বেলপুকুর ভড়ুয়াপাড়া রেলগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ঈশ্বরদী জিআরপি থানার মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ঘটনার পরপরই বেলপুকুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত কাজ শুরু করে। পরে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করলে, তাদের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ   গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের

ঈশ্বরদী জিআরপি থানার এসআই আতিকুর রহমান জানান, “ট্রেনের আঘাতে লাশটি মারাত্মকভাবে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ফাইভ আপ (ঢাকা মেল) ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।”

আরও পড়ুনঃ   ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পিবিআই ও সিআইডি এর টিম থেকে ফিঙ্গারপ্রিন্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST