১৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে এনইউএসডিএফ স্কিল সামিট

অনলাইন ডেস্ক : আগামী ২০ সেপ্টেম্বর রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনইউএসডিএফ স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২৫। এনইউএসডিএফ বাংলাদেশ আয়োজিত এই সামিট জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে।

সামিটে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে স্কিল ডেভেলপমেন্ট সেশন, ক্যারিয়ার গাইডলাইন এবং কর্পোরেট নেটওয়ার্কিং-এ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহুর আলীসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ।

প্রোগ্রামে স্পিকার হিসেবে থাকছেন ড্যাফোডিল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর কে এম হাসান রিপন, রিজিওনাল এইচআর প্রফেশনাল ও ট্রেইনার রেহান আসিফ, বে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের হেড অব এইচআর মো. রকিবুল হাসান খান, গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবালসহ দেশের শীর্ষ শিক্ষাবিদ, কর্পোরেট বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলাপের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশ প্রিমিয়ার লিগে দলবদলের সময় বাড়াল ফিফা

এনইউএসডিএফ রাজশাহী ডিভিশনের ইভেন্ট সেক্রেটারি সৈকত জোয়ার্দ্দার জন বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যার বিচারে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রাজুয়েশন সম্পন্ন করলেও সঠিক দিকনির্দেশনা ও দক্ষতার ঘাটতির কারণে তাদের একটি বড় অংশ চাকরির বাজারে পিছিয়ে পড়ে। এই বাস্তবতা মাথায় রেখে রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই সামিট। এখানে শিক্ষার্থীরা একই ছাদের নিচে পাবেন সঠিক ক্যারিয়ার গাইডলাইন, নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং অভিজ্ঞ কর্পোরেট ব্যক্তিদের সাথে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ।”

আরও পড়ুনঃ   বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হলো বাঘা-চারঘাট উপজেলা নির্বাচন

এনইউএসডিএফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ও উদ্যোক্তা বিষয়ক কর্মশালা আয়োজন করে আসছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

এই পর্যন্ত ঢাকা ডিভিশনে চার বার, চট্টগ্রাম ডিভিশনে তিন বার এবং রংপুর ডিভিশনে দুই বার সামিট অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের সামিট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST