১৭ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দলবদলের সময় বাড়াল ফিফা

অনলাইন ডেস্ক : ১৯ আগস্ট ২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিন। যদিও রাজনৈতিক ক্ষমতা পালাবদলের এই সময়ে বেশিরভাগ ক্লাবই রয়েছে বিপাকে। আবাহনী, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব কিংবা শেখ রাসেল ক্রীড়াচক্রের মতো ক্লাবগুলো এখন পুরোপুরি ধ্বংসস্তুপ। এমন পরিস্থিতিতে ক্লাবগুলোর অনুরোধ ও বাফুফের আবেদনের প্রেক্ষিতে ফিফা দলবদলের সময় ৩ দিন বৃদ্ধি করেছে।

রাজনৈতিক অস্থিরতা, সরকার পরিবর্তন, ক্লাবগুলোর সমস্যার বিষয়টি জানিয়ে বাফুফে দলবদলের সময় বৃদ্ধির জন্য ফিফায় চিঠি দিয়েছিল। ফিফা সেই চিঠি আমলে না নিয়ে নাকচ করে। বাফুফে আবার অনুরোধ করলে ফিফা দলবদলের সময় বিশেষ বিবেচনায় ৩ দিন বৃদ্ধি করার অনুমতি দেয়।

আরও পড়ুনঃ   বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

১ জুন থেকে দলবদল শুরু হয়েছে। দলবদল বাফুফে ঘোষণা করলেও ফিফার গাইডলাইন রয়েছে। দলবদলের সময় বাড়াতে হলে ফিফার অনুমতি নিয়েই করতে হয়। বাফুফে দলবদলের জন্য ১১ সপ্তাহ সময় দিয়েছিল। ফিফা প্রথম দফায় সেই সময় রাখলেও পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাপটে ৩ দিন বৃদ্ধি করেছে।

পেশাদার লিগের প্রথম লেগের পরও দলবদল হয়। ৩-৪ সপ্তাহের সেই দলবদল কম সময় বা স্থগিত করে এই দলবদলে যোগ করার প্রস্তাব দিয়েছিল বাফুফে। ফিফা সেটাও রাজি হয়নি। এই তিন দিন বৃদ্ধি মধ্যবর্তী দলবদল থেকে কর্তন হবে না বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক, ‘উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে ফিফা আমাদের ৩ দিন বিশেষ বিবেচনায় বৃদ্ধি করেছে।’

আরও পড়ুনঃ   সচিবালয়ে প্রধান উপদেষ্টা, শুরু উপদেষ্টা পরিষদের বৈঠক

খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম বিশ্বব্যাপী এক প্লাটফর্মে ব্যবহার হয়। নির্ধারিত সময়ের পর সেই প্লাটফর্মে ইনপুট প্রদান করা যায় না। খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে অনাপত্তিপত্র প্রয়োজন। সেটাও সেই প্লাটফর্মে করতে হয়। এই সকল আনুষ্ঠানিকতা ফিফার অনুমোদিত উপায় ও সময়সীমার মধ্যে করতে হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST