২৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নিপুণদের হারে ঈদের চেয়েও বেশি খুশি মুনমুন!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৬ ভোট কম পেয়ে হেরে যান সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। নিপুণদের হারে বেশ খুশি হয়েছেন চিত্রনায়িকা মুনমুন।

গতবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় মুনমুনের সঙ্গে। নির্বাচনের দিন সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানের সঙ্গে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিষয়টি নিয়ে জায়েদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণের পক্ষ থেকে অভিযোগ ওঠে, জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে ভরেছেন এই অভিনেত্রী; যা নিয়ে সেই সময় কম আলোচনা হয়নি।

আরও পড়ুনঃ   ক্যানসার নিয়েই রোজা রাখছেন হিনা খান

মুনমুনের দাবি ছিল, নির্বাচনের দিন জায়েদ খানের সঙ্গে কুশল বিনিময়ের সময় ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকা নয়, নিজের ব্যবহৃত কালো মাস্কটি রেখেছিলেন তিনি। তবুও অভিযোগ থেকে রেহাই পাননি। ‘টাকা নেওয়ার’ অভিযোগে অসম্মানিত হতে হয়েছে অভিনেত্রীকে।

অভিমানে এবার আর শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেননি এই অভিনেত্রী। তবে নিপুণদের হারে বেশ খুশি হয়েছেন তিনি।

মুনমুন বলেন, ‘আমি যে লজ্জা পেয়েছিলাম সেই লজ্জায় এবার ইলেকশনে ভোট দিতে যাইনি। আমাকে শুধু অপদস্থ নয়, তাদের (নিপুণ) লোক দিয়ে আমার নামে ভিডিও বানিয়েও অনেকভাবে অপদস্থ করেছিল। সেজন্য দুই বছর ধরে এফডিসিতে পা রাখছি না।’

আরও পড়ুনঃ   প্রেমটা সিরিয়াস ছিল, খুব কষ্ট পেয়েছিলাম : দিতিপ্রিয়া

তিনি আরও বলেন, ‘নির্বাচন হচ্ছে শিল্পীদের মিলনমেলা। দুই বছর পরপর প্রিয় সহকর্মীদের সঙ্গে দেখা হয়। আনন্দ-আড্ডায় কাটে দিনটি। কিন্তু গত দুই বছর যে নোংরামি হয়েছে এবার তার জবাব দিয়েছেন সাধারণ শিল্পীরা। শিল্পী সমিতি পেয়েছে যোগ্য নেতৃত্ব। মিশা-ডিপজল ভাইসহ তাদের কমিটির জয়ে আমি খুবই আনন্দিত। ঈদের চেয়েও বেশি খুশি লাগছে।’

১৯৯৬ সালে ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেন মুনমুন। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সর্বশেষ তাকে ‘রাগী’ সিনেমায় দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১০

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১১

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১২

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৩

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৪

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৫

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৬

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৭

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৮

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৯

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

২০

Design & Developed by: BD IT HOST