৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ছড়িয়ে পড়েছে ভুয়া ছবি, আদালতের দ্বারস্থ হলেন ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক : নিজের ছবি, নাম এবং কণ্ঠস্বরের অপব্যবহার বন্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে এ বিষয়ে একটি আবেদন জমা দিয়েছেন তিনি। তার অভিযোগ, অনুমতি ছাড়াই বিভিন্ন বাণিজ্যিক উদ্দেশ্যে তার ছবি, নাম ও কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়ার আইনজীবী সন্দীপ শেঠি আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, নায়িকার অনুমতি ছাড়া তার ছবি এবং নাম ব্যবহার করে কফি মগ, টি-শার্টসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে।

বিশেষ করে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নানা ধরনের ছবি ও ভিডিও ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি কিছু এআই-জেনারেটেড ছবি অত্যন্ত আপত্তিকর, যা নায়িকার জন্য বিব্রতকর।

আরও পড়ুনঃ   আগুনে পুড়ে ছাই অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি

আবেদনে বলা হয়েছে, কিছু অসাধু চক্র ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করছে। তাদের মধ্যে একটি সংস্থা ‘নেশন ওয়েলথ’ সরাসরি ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছে, এমনকি তাদের লেটারহেডে ঐশ্বরিয়াকে চেয়ারপার্সন হিসেবেও উল্লেখ করা হয়েছে। এই ধরনের অপব্যবহার বন্ধ করতে তিনি আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।

ঐশ্বরিয়ার আইনজীবী বলেন, ‘একজন ব্যক্তি শুধু আমার মক্কেলের নাম ও ছবি ব্যবহার করে টাকা কামাচ্ছেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, কিছু আপত্তিকর ছবি ব্যবহার করে মানুষের যৌন আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করা হচ্ছে।’

আরও পড়ুনঃ   আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে, বন্ধুত্ব থাকবে : মাহি

এর আগে, গত বছর একই ধরনের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন ঐশ্বরিয়ার শ্বশুর এবং বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অমিতাভের ছবি, নাম ও কণ্ঠস্বর বিনা অনুমতিতে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে।

বিচারপতি তেজাস কারিয়া ঐশ্বরিয়ার আবেদনটি শোনেন এবং ইঙ্গিত দিয়েছেন যে শিগগিরই এ বিষয়ে একটি নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। তার এই পদক্ষেপ পোশাক বিক্রেতা, বই প্রকাশনী এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সতর্ক করবে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১০

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১১

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১২

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৩

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৪

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৮

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৯

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST