১ মে ২০২৬
অনলাইন সংস্করণ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য সমন্বয় সংক্রান্ত বৈঠক বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। যেসব পণ্যে বাংলাদেশ আমদানিনির্ভর, সেসব পণ্যের ক্ষেত্রে উৎস পর্যায়ে মূল্য বৃদ্ধি সরাসরি আমদানি ব্যয়ের ওপর প্রভাব ফেলে। সয়াবিন তেল সম্পূর্ণ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য সমন্বয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেলের নতুন মূল্য ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৯৭৫ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে তবে পামওয়েলের দাম অপরিবর্তিত রয়েছে। তিনি আরো বলেন, রমজান মাস থেকেই আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে। ওই সময় থেকে আমদানিকারক ও রিফাইনাররা মূল্য সমন্বয়ের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন। তাদের দাবি ছিল, মূল্য সমন্বয় না হলে তারা ধারাবাহিক লোকসানের মুখে পড়বেন এবং পুঁজি সংকটে পড়বেন।

আরও পড়ুনঃ   নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে বৃহত্তর ঐক্যের আহ্বান উপদেষ্টা পরিষদের

সরকার বিষয়টি একাধিকবার যাচাই-বাছাই করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারমূল্য, আমদানি ব্যয় এবং সংশ্লিষ্ট অতিরিক্ত খরচ বিবেচনায় নিয়ে দেখা গেছে, মূল্য বৃদ্ধির যৌক্তিকতা রয়েছে। তবে ব্যবসায়ীদের প্রস্তাবিত পুরো মূল্য বৃদ্ধি গ্রহণ করা হয়নি। ভোক্তাদের স্বার্থ বিবেচনায় রেখে সীমিত পরিসরে এই মূল্য সমন্বয় করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভোক্তারা এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নেবেন। একইসাথে এই সমন্বয়ের ফলে আমদানিকারক ও রিফাইনারদের লোকসানের চাপ কিছুটা কমবে এবং বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

আরও পড়ুনঃ   নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে প্রস্তুত র‍্যাব: মহাপরিচালক

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান ও ভোজ্যতেল শিল্পের সাথে সংশ্লিষ্ট রিফাইনার ও আমদানিকারকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১১

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৪

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৬

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৭

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৮

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST