২৯ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রধান আলোচক উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : পুষ্টি বৈষম্যের দিন শেষ হোক, গড়ে তুলব একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় প্রেমতলীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্নর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সায়লা শারমিন, কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মনজেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুর রহমান।

আরও পড়ুনঃ   বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ : সাংবাদিক কর্মশালায় বক্তারা

সভাপতির বক্তব্যে ইউএনও নাজমুস সাদাত রত্ন বলেন, “একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনে সুষম পুষ্টির কোনো বিকল্প নেই। সরকার পুষ্টি বৈষম্য দূর করতে বদ্ধপরিকর। আমাদের প্রান্তিক পর্যায়ের প্রতিটি মানুষের কাছে পুষ্টিবার্তা পৌঁছে দিতে হবে যাতে কেউ পুষ্টিহীনতায় না ভোগে।”

ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ তার বক্তব্যে বলেন, “পুষ্টি সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করা। শুধু দামি খাবার খেলেই পুষ্টি পাওয়া যায় না, বরং স্থানীয়ভাবে উৎপাদিত শাক-সবজি, ফলমূল, মাছ ও প্রাণিজ আমিষের সঠিক সমন্বয় নিশ্চিত করতে হবে।”

আরও পড়ুনঃ   স্বামীর জিহ্বা কামড়ে বিচ্ছিন্ন করলেন স্ত্রী

প্রাণিসম্পদ ও কৃষি কর্মকর্তারা তাদের বক্তব্যে পুষ্টির চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষ এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষিজ ও প্রাণিজ আমিষের সঠিক উৎপাদন ও ব্যবহারই আমাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আরএমও ডা. ফিরোজা খাতুন ও ডা. মৌমিতা রহমান। আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST