৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য’

অনলাইন ডেস্ক : অপেক্ষার পালা শেষ। আর কিছুক্ষণ পর মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। শুরুর দিনে অনুষ্ঠিত হয়ে গেল ক্যাপ্টেনস ডে। যেখানে অধিনায়কদের সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান লিটন দাস জানান প্রস্তুতি ও দলের ফর্ম নিয়ে সন্তুষ্টির কথা। দলের প্রত্যেকে এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চটা দিতে বদ্ধপরিকর বলে জানান তিনি।

লিটন বলেন, ‘সম্প্রতি তিনটি সিরিজ আমরা খেলেছি, খুব ভালো খেলেছি। সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত। এশিয়া কাপে সব দলই ভালো। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে, এটাই মূল চ্যালেঞ্জ।’

আরও পড়ুনঃ   স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যা দূরীকরণে সকলের সহযোগিতা প্রয়োজন: স্বাস্থ্য উপদেষ্টা

অবশ্য ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো প্রতিপক্ষ থাকায় অনেকে বাংলাদেশকে সুপার ফোরেই দেখছেন না। লিটন বলেন, ‘না, (দেখিয়ে দেওয়ার) তাড়না বলতে কিছু নেই। সম্প্রতি ভালো ক্রিকেট খেলে এসেছি। ক্যাম্পও করেছি। এশিয়া কাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। সবই এখানে ভালো দল। খেলাটা চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।’

আরও পড়ুনঃ   ৭৮১ রানের ওয়ানডে ম্যাচ জিতে বিশ্ব রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া

অতীত ইতিহাসকে পেছনে ফেলে এবার শিরোপা ছুঁতে চান লিটন। জানান, ‘আমরা বেশ কয়েকবার রানার-আপ হয়েছি। এখনও চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি। অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য। আমরা ভালো খেলার চেষ্টা করব। চ্যালেঞ্জ হবে, এত সহজ হবে না। দল হিসেবে কীভাবে আরও উন্নতি করতে পারি সেই চেষ্টা করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST