২১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

৭৮১ রানের ওয়ানডে ম্যাচ জিতে বিশ্ব রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক : গতকাল অস্ট্রেলিয়া নারী দলের কাছে ৪৩ রানে হেরেছে ভারত নারী দল। ম্যাচ হারলেও দুর্দান্ত লড়াই করেছে ভারতের মেয়েরা। ৪১৩ রানের লক্ষ্য তাড়ায় সাড়ে তিনশর বেশি রান করেছে হারমানপ্রীতের দল। রান বন্যার এই ম্যাচে বেশ কিছু রেকর্ড হয়েছে।

আগে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলতে না পারলেও অলআউট হওয়ার আগেই স্কোরবোর্ডে ৪১২ রান তুলে অস্ট্রেলিয়া। যা তাদের ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ।

জবাবে ভারতও রীতিমতো টর্নেডো বইয়ে দেয়। তবে তারাও ৫০ ওভার খেলার আগেই অলআউট হয়েছে ৩৬৯ রানে। দুই দল মিলিয়ে ম্যাচে মোট রান হয়েছে ৭৮১। নারী ওয়ানডে আগে কখনও এক ম্যাচে এত রান দেখেনি। এর আগে সর্বোচ্চ ৬৭৮ রান হয়েছিল ২০১৭ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে।

আরও পড়ুনঃ   পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্স অ্যাসোসিয়েশন অব রাজশাহীর উদ্যোগে পাবলিকিয়ান মিলনমেলা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নারী ওয়ানডেতে এই প্রথমবার কোনো ইনিংসে চারশ রান বা তার বেশি হজম করল ভারত। অজি ব্যাটারদের সামনে পড়লেই যেন লাইন-লেংথ হারিয়ে ফেলেন ভারতীয় বোলাররা। কারণ ভারতের বিপক্ষে আগের সর্বোচ্চ ৩৭১ রানও ছিল অস্ট্রেলিয়ার।

আরও পড়ুনঃ   সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সহযোগিতা ও নিরাপত্তা প্রদানে ইসির বিশেষ পরিপত্র

দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ভারত করেছে ৩৬৯ রান।নারী ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে আর কোনো দলই এত রান করতে পারেনি। আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার। এই ভারতের বিপক্ষেই ৩২১ রান করেছিল প্রোটিয়া মেয়েরা।

ম্যাচে মোট ৯৯টি চার ও ১২টি ছক্কা হয়েছে। নারী ওয়ানডেতে দুটিই রেকর্ড। চার-ছক্কা মিলিয়ে ১১১ বাউন্ডারি। নারী ওয়ানডেতে এক ম্যাচে বাউন্ডারি একশ স্পর্শ করল এই প্রথম। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ চার ছিল ৮৩টি, সবচেয়ে বেশি ছক্কা ছিল ৮টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১০

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১১

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৩

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৪

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৫

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৬

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৭

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

১৮

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

১৯

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST