৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দল নিবন্ধনের খোঁজ নিতে ইসিতে এনসিপি নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক : দলের নিবন্ধন ও প্রবাসীদের ভোটের বিষয়ে খোঁজ নিতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ তিনজন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সংবাদিকদের বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেই আবেদন করেছে। সেটি এখন প্রক্রিয়াধীন রয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলাম প্রক্রিয়াটি কোন পর্যায়ে রয়েছে?’

আরও পড়ুনঃ   মোহনপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, টাকা ও চাল বিতরণ

তিনি জানিয়েছেন, মাঠপর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে। এনসিপিসহ অন্য যেসব রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল, তাদের যাদের রিপোর্ট পজিটিভ আসবে তাদের ব্যাপারে এ মাসের মধ্যেই একটি ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, ‘যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগেই সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের একটি ধারাবাহিক ডায়লগের আয়োজন করতে হবে। সে ডায়লগের অংশ হিসেবে তারা সব রাজনৈতিক দলের সঙ্গে বসবেন। বিশেষ করে যারা নতুনভাবে নিবন্ধিত হবেন তাদেরসহ।’

প্রবাসীদের ভোট গ্রহণের বিষয়ে জহিরুল ইসলাম মুসা বলেন, এনসিপি শুরু থেকেই প্রবাসী ভোটিংয়ের দাবি জানিয়ে এসেছে। সে ব্যাপারেও আপডেট জানতে চেয়েছি। আমাদের জানানো হয়েছে যে, ইতোমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুনঃ   পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন এমপি আসাদ

কমিশন থেকে আমাদের জানানো হয়েছে যে, যারা বিদেশে বসে ভোট দেবেন এবং বাংলাদেশেও যারা পেশাগত বা অন্য কোন কারণে নিজ সংসদীয় আসনের বাইরে থাকবেন, তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সেজন্য কমিশনের পক্ষ থেকে একটি অ্যাপস ওপেন করা হবে এবং ওইখানে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। এই সময় নিবন্ধন সম্পন্ন করলে তাদের আগে থেকেই ব্যালট পেপার পাঠানো হবে। ভোটিং সম্পন্ন করে আবার পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সংসদীয় আসনে পাঠাবেন। এটি মূল ভোটের সঙ্গে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST