৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীর জীবনে ভালোবাসা এলেও আজ তিনি একেবারেই একা। নিজের মতো করেই জীবন সাজিয়ে নিয়েছেন তিনি। কাজের মধ্যে সব সময় ডুবে থাকতে চান। কিন্তু নিজের জীবনে কতটা সুখী অভিনেত্রী? সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা একটি ভিডিওতে উঠে এসেছে তার মনের কিছু কথা।

মিমি যে রিলটি শেয়ার করেছেন, সেখানে তিনি তার কিছু মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে নেপথ্যে বেছে নিয়েছেন একটি অডিও, যা হয়ত তিনি নিজেই বলতে চান। ভিডিও চলাকালীন নেপথ্য শুনতে পাওয়া যায় একটি পুরুষ কণ্ঠ যে বলছে, ‘সব শক্তিশালী নারীর পেছনে এমন একটি গল্প রয়েছে যা কেউ জানে না।’

আরও পড়ুনঃ   ৫০ কোটিতে বিক্রি হচ্ছে নাগা-শোভিতার বিয়ের ভিডিও

‘এমন গল্প যেখানে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, একা লড়াই করেছে যে লড়াই কারও চোখে পড়েনি। সে নিজের কাঁধে তুলে নিয়েছে পৃথিবীর সমস্ত ভার। সবকিছু করার মাঝেও সে বারবার একা হয়ে গিয়েছে।’

আরও শোনা যায়, ‘মানুষ ভাবে, সে সবকিছু একা করে ফেলবে কারণ সে খুব শক্তিশালী। কিন্তু তারা তো কেউ জানে না, রাতের অন্ধকারে সে বারবার নিজেকে প্রশ্ন করেছে। তার বিশ্বাস ভেঙেছে কাছের মানুষরাই। সবাই তখন চুপ করেছিল যখন সবার কথা বলার প্রয়োজন ছিল। একটা সময় সে শক্ত হয়ে গিয়েছে।’

আরও পড়ুনঃ   বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী!

শেষাংশে শোনা যায়, ‘সে একদিন বুঝেছে যে জীবনে তার পাশে শুধুমাত্র সেই থাকবে। আর কেউ থাকবে না। সে বুঝেছে নকল বন্ধু বেশিদিন স্থায়ী থাকে না। নিজেকেই নিজের জন্য লড়তে হয়। তাই সে যে ভালোবাসা বিলিয়ে দিয়েছিল, সেটা এখন নিজেকে দেয়। আবার সে উঠে দাঁড়িয়েছে।’

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবন মিমির কখনও মসৃণ ছিল না। যদিও এখন মিমি আগের থেকে অনেক বেশি পরিণত। এই মুহূর্তে তিনি ব্যস্ত ‘রক্তবীজ ২’ ছবির প্রচার নিয়ে। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৬ সেপ্টেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১০

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১১

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৪

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৫

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৬

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৮

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

২০

Design & Developed by: BD IT HOST