৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তেলেগু সিনেমার গানে ‘অশ্লীল’ নাচে উর্বশী রাউটেলা

অনলাইন ডেস্ক : তেলেগু সিনেমার গানের ভিডিওকে ঘিরে দর্শকদের ঠোঁটের আগায় বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। ৬৪ বছরের নায়কের সঙ্গে উদ্দাম নাচ। এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়। বাবার বয়সী নায়কের সঙ্গে এমন ‘অশ্লীল’ নাচ কীভাবে নাচতে পারেন ৩০ বছরের নায়িকা? এমন প্রশ্ন তুলে নেটিজেনরা বিদ্রূপ করছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো ।

বলিউডের সিনেমায় এখন খুব একটা উর্বশীকে দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। তবে এবারে ‘ডাকু মহারাজ’ সিনেমার গানে তেলেগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে নাচের ভিডিও নিয়ে এসব মন্তব্য।

আরও পড়ুনঃ   ৭ বছরের ছোট নায়ককে ডেট করছেন কঙ্কনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘এ কী দেখা যাচ্ছে? এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তা-ও মেয়ের বয়সী নায়িকার সঙ্গে? এমন জিনিয়াস কোরিওগ্রাফি নিয়ে যিনি আসুন না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারেন? অত্যন্ত জঘন্য।’

উর্বশী নিজে এমন নাচের জন্য কীভাবে রাজি হলেন, সে নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ   ‘আমার লজ্জা নেই’, পোশাক বিতর্কে বললেন বিদ্যা বালান

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের যাত্রা শুরু করেন উর্বশী। তাঁর পরবর্তী ক্যারিয়ারে সফল সিনেমা খুব একটা নেই। তবে তেলেগু সিনেমা ডাকু মহারাজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছবির মাধ্যমেই তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ববি দেওলের। আগামী ১২ জানুয়ারি সিনেমা হলে ডাকু মহারাজের মুক্তি পাওয়ার কথা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST