৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইউক্রেনে সেনা মোতায়েনে রাজি ২৬ দেশ

অনলাইন ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তার জন্য সেখানে সেনা মোতায়েনে রাজি হয়েছে ২৬টি দেশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমা নেতারা। সেই বৈঠক শেষে তিনি ম্যাক্রো এসব কথা বলেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা দিতে আগ্রহ দেখানো দেশগুলোকে একত্রে ‘কোয়ালিশন অব উইলিং’ বলা হচ্ছে। বৃহস্পতিবার এই দেশগুলোর ৩৫ নেতা জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। ইউরোপের বড় দেশগুলো ছাড়াও তাদের মধ্যে ছিলেন কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের নেতারা।

আরও পড়ুনঃ   ক্রিকেটে পাকিস্তান সমর্থন করায় ভারতে ব্যবসায়ী আটক, ভাঙা হলো দোকান

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমানুয়েল ম্যাক্রো বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে দেশটিতে সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে ২৬টি দেশ। তবে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি। নিরাপত্তার নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পুনরায় গড়ে তোলা এবং শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বলে জানান ফরাসি প্রেসিডেন্ট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের নিরাপত্তার প্রচেষ্টায় জার্মানি ও অন্যান্য দেশ যুক্ত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তবে বার্লিন বলেছে, সেনা মোতায়েনের বিষয়ে যখন শর্তগুলো পরিষ্কার করা হবে, তখনই কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা। একটি শর্ত হলো ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কী পরিমাণ যুক্ত থাকবে।

রয়টার্স জানায়, বৃহস্পতিবারের বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন জেলেনস্কি।

আরও পড়ুনঃ   জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে ১৪৩ দেশের ভোট

হোয়াইট হাউসের এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুসারে, রাশিয়ার জ্বালানি তেল না কিনতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তেল বিক্রির মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া তহবিল সংগ্রহ করছে বলে উল্লেখ করেছেন তিনি।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা আরও বলেন, রাশিয়ার যুদ্ধে তহবিল সরবরাহের জন্য চীনের ওপর অর্থনৈতিক চাপ দিতে ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

এ বিষয়ে ম্যাক্রো সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ার তেল ও গ্যাস খাত এবং চীনের ওপর ভবিষ্যতে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে কোয়ালিশন অব উইলিং ও যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST