৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

৪২ বছর বয়সে ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় ক্রিকেটার

অনলাইন ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অমিত মিশ্র। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ ঘোষণা দেন ৪২ বছর বয়সী এই লেগস্পিনার। তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

অবসরের ঘোষণায় অমিত বলেন, “২৫ বছর পর আজ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করছি। এই খেলাটাই আমার প্রথম প্রেম, প্রথম শিক্ষক এবং আনন্দের সবচেয়ে বড় উপাদান। ক্রিকেটের এই যাত্রাপথে অসংখ্য আবেগ অনুভব করেছি, যার মধ্যে গর্ব, লড়াই, শিক্ষা এবং ভালবাসা রয়েছে। ভারতীয় বোর্ড, হরিয়ানা ক্রিকেট সংস্থা, কোচ, সাপোর্ট স্টাফ, সতীর্থ এবং সবার আগে সমর্থকদের কাছে আমি কৃতজ্ঞ। সমর্থকদের ভরসা এবং সমর্থন আমাকে প্রতিটা মুহূর্তে শক্তি জুগিয়েছে।”

আরও পড়ুনঃ   জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে - অর্থমন্ত্রী

ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই খেলেছেন অমিত। ২২টি টেস্ট, ৩৬টি একদিনের ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। যথাক্রমে ৭৬, ৬৪ এবং ১৬টি উইকেট নিয়েছেন। ২০০৩-এ ত্রিদেশীয় একদিনের সিরিজে বাংলাদেশ ম্যাচে অমিতের অভিষেক হয়। ২০০৮-এ মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক। প্রথম ম্যাচেই এক ইনিংসে পাঁচ উইকেট নেন।

২০১৬ সালে সর্বশেষ টেস্ট এবং একদিনের ম্যাচ খেলেছেন। পরের বছর খেলেন শেষ টি-টোয়েন্টি ম্যাচ। যদিও এরপর ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে নিয়মিত খেলেছেন। আইপিএলের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ উইকেটশিকারী অমিতই। শুধু তাই নয়, তিনবার হ্যাটট্রিক করেছেন, যে নজির আর কারও নেই। ২০০৮-এ দিল্লির হয়ে, ২০১১ সালে পাঞ্জাবের হয়ে এবং ২০১৩ সালে হায়দরাবাদের হয়ে হ্যাটট্রিক করেন। ১৬২টি ম্যাচে ১৭৪টি উইকেট রয়েছে তার।

আরও পড়ুনঃ   পাকিস্তানকে ছাপিয়ে যেভাবে বাংলাদেশ হয়ে উঠল ভারতের বড় প্রতিপক্ষ

অবসরের পরও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান অমিত। কোচিং করানো, ধারাভাষ্য দেওয়া এবং তরুণ ক্রিকেটারদের উপদেশ দেওয়ার মতো কাজে যুক্ত থাকতে পারেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মাধ্যমে সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে জানিয়েছেন অমিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST