২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারো লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে: জাকারিয়া পিন্টু

পাবনা প্রতিনিধি: পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে বর্তমানে ভয়াবহ ষড়যন্ত্র করা হচ্ছে। যেকোন মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। আসুন এখনই আমরা ঐক্যবদ্ধ হই। আবারো পুর্বের মত লড়াইয়ে নামতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিতব ন্যাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‎জাকারিয়া পিন্টু বলেন, প্রতিদিন আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে যাচ্ছি, আপনাদের অফুরন্ত ভালোবাসায় আমি মুগ্ধ হচ্ছি। ঈশ্বরদীবাসীর নিকট চির কৃতজ্ঞ থাকব। আমাদের এভাবেই ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন কুচক্রী মহল যাতে সুযোগ নিতে না পারে। ডিসেম্বরে কিন্তু আন্দোলনে নামতে হতে পারে। আসুন ঐক্যবদ্ধ হই। সবাই মাঠে কাজ করবেন, যোগ্যতা অনুযায়ী ধানের শীষ নিয়ে আসবেন। ফ্যাসিবাদ বিরোধী সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।

আরও পড়ুনঃ   নাটোরে ট্রেন থেকে নেমে পানি আনতে গিয়ে যুবকের মৃত্যু

‎তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে বিএনপি প্রত্যেকবার জেগে উঠেছে। রাজপথে জীবন দিয়ে প্রতিহত করেছে। ফ্যাসিবাদ গড়ে তোলা হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। আমরা ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।

জাকারিয়া পিন্টু বলেন, ‘আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তার নীতি, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।’ দলীয় গঠনতন্ত্র নিয়মনীতি মেনে চলতে হবে। এছাড়াও তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানান। আগামীতে ধানের শীষের মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে অবহেলিত ঈশ্বরদীকে রোল মডেলে পরিনত করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

‎এ সময় ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ বক্তব্য দেন।

এর আগে বিকেল সাড়ে ৫ টার দিকে নাজিমুদ্দিন হাইস্কুল থেকে বিশাল র্যালির বহর নিয়ে বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেচে গেয়ে আনন্দ উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। কর্মসূচিতে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও এর সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন।

‎উল্লেখ, জাকারিয়া পিন্টু পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদীর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক। আলোচিত শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি ছিলেন। ৫ আগস্টের পর তিনি মুক্ত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST