২৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে ট্রেন থেকে নেমে পানি আনতে গিয়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মুক্তার হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার মাধনগর রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

মুক্তার হোসেন দিনাজপুরের বিরল থানার নরোত্তম গ্রামের শাহ মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে মুক্তার হোসেন বাংলাবান্ধা ট্রেনে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিকেল ৪টার দিকে ট্রেনটি মাধনগর স্টেশনে থামে। এ সময় মুক্তার হোসেন বাংলাবান্ধা ট্রেন থেকে নেমে পানি আনতে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুক্তারের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল কর্মী হত্যা: সাবেক এমপিসহ ২৭ জনের নামে মামলা

মাধনগর রেলস্টেশনের স্টেশনমাস্টার মোমিন উদ্দিন প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে জানান, স্টেশনে ট্রেনের ধাক্কায় এক যাত্রী আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১০

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১১

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১২

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

১৯

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

২০

Design & Developed by: BD IT HOST