৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ভরি ভরি সোনা বিক্রি করতে হয়েছিল অপু বিশ্বাসকে!

অনলাইন ডেস্ক : বিভিন্ন কারণে বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রী অপু বিশ্বাসের। ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করতে তাঁকে অনেক ঘাম ঝরাতে হয়েছিল। এক বার নিজের অনেক গয়নাও বিক্রি করেছিলেন তিনি। কিন্তু কেন?

অভিনেতারা অনেক সাক্ষাৎকারেই তাঁদের পেশার অনিশ্চয়তার কথা তুলে ধরেন। যার ফলে বহু তারকাকে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। বিশেষত অর্থনৈতিক সমস্যা। এমনই এক সময় টাকার সমস্যা দূর করতে কী করেছিলেন বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাস? সেই কাহিনিই শোনালেন তিনি।

ও পার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। শবনম বুবলী এবং অপুর সম্পর্ক নিয়ে গত কয়েক বছরে অনেক বিতর্কও হয়েছে। ইন্ডাস্ট্রিতে খ্যাতি, বিতর্কের মাঝেও অনেকটা সময় সমস্যার মধ্যে কাটাতে হয়েছে অপুকে। সাফল্য পাওয়ার পর অর্থনৈতিক সঙ্কট আরও সমস্যার, দাবি অপুর। তিনি মনে করেন, জীবনধারার মান যদি এক বার উন্নত হয়ে যায় তা হলে সেখান থেকে নিজেকে বার করা কঠিন। তাই অভিনেতাদের ক্ষেত্রে কিছু কিছু সময় এমন পরিস্থিতিতে পড়তে হয়, যা বাইরে প্রকাশ করা কঠিন হয়। তেমনই পরিস্থিতিতে পড়তে হয়েছিল অপুকে।

আরও পড়ুনঃ   বসন্তে ‘অলকানন্দ’ রুনা, দিলেন বিশেষ বার্তা

অভিনেত্রী জানিয়েছেন, ভরি ভরি গয়না বিক্রি করতে হয়েছিল তাঁকে। কী হয়েছিল? অপু বলেন, “সোনা কিনতে আমি খুব ভালবাসি। দেশে, বিদেশে যেখানেই কাজের সূত্রে যাই, সোনার গয়না কিনি। এই সোনা যে আমার কোনও দিন এ ভাবে কাজে লাগবে ভাবিনি।” ছেলে হওয়ার পর বাংলাদেশে ফিরে বেশ কিছু দিন কাজ ছিল না অপুর হাতে। যার ফলে তখন তাঁর সম্বল ছিল, ওই সোনার গয়নাগুলো। শখের কিছু গয়না বিক্রি করে দিন কাটাতে হয়েছিল তাঁকে। সূত্র: আনন্দবাজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST