৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজনৈতিক পরিস্থিতি ঘোলা করতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে: মিলন

স্টাফ রিপোর্টার : ১৯৭৫ সালের পরবর্তী সময়ে সিপাহী-জনতা মেজর জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করতে বিপ্লব ঘটায়। পরে তাদের অনুরোধে তিনি দেশের হাল ধরেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি গঠন করেন। বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত সাতদিনব্যাপী কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

মিলন বলেন, জিয়াউর রহমান দেশকে একনায়কতন্ত্র থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কৃষিকে অগ্রাধিকার দিয়ে তিনি দুর্ভিক্ষ মোকাবিলা করেন এবং কৃষিতে বিপ্লব ঘটান। বর্তমানে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, কিছু ছোট দল যাদের কোনো জনসমর্থন নেই, তারাই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধী একটি দল আবারও পিআর পদ্ধতি দাবি করছে। তারা কখনো এ দেশের কল্যাণ চায়নি, স্বাধীন বাংলাদেশও চায়নি। এখনো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস দখলের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি আরো বলেন, জামায়াত মনে করছে এভাবেই তারা ক্ষমতায় যেতে পারবে। কিন্তু বিএনপি কখনো দখলবাজিতে বিশ্বাস করে না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ২০২৪ সালের ৫ আগস্টের পরেরদিনই জনগণের জানমাল রক্ষার নির্দেশ দেন, যা এখনো বিএনপি পালন করছে। অথচ স্বাধীনতা বিরোধী চক্র এটিকে দুর্বলতা মনে করছে। তারা ভ্রান্ত ধারণা পোষণ করছে যে ক্ষমতা ইতিমধ্যেই তাদের হাতে চলে এসেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য উদ্বোধন

দেশের অরাজক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মিলন বলেন, শুক্রবার গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল ইসলাম নুরকে হত্যার উদ্দেশ্যে বিনা কারণে মারধর করা হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন—এ নিয়েও ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতেও নির্দেশনা দেন।

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, এই দাবি কোনোভাবেই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না। এ দেশের জনগণ ব্যালটের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করে। সেই ধারাই অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   আমি পালাইনি, ভয় পাইনি : টুকু

বক্তব্যের শেষদিকে মিলন সাতদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন এবং এসব কর্মসূচিতে নেতাকর্মী ও জনগণের অংশগ্রহণের আহ্বান জানান।

শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর বিসিক এলাকায় পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী শাখার সদস্য ও সাবেক চেয়ারম্যান সাজাহান আলী। সভা সঞ্চালনা করেন পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার ও আব্দুল মান্নাফ মুন্নাফ। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক ও সদস্য সচিব নওশাদ আলী, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম ও সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্টু, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন এবং পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST