২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে ২৩ পদে ছাত্রদলের মনোনয়ন উত্তোলন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২৩ পদে মনোনয়ন উত্তোলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এছাড়া রাকসু নির্বাচন তিনদিন এগিয়ে ২৫ তারিখ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নতুন তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম। এর আগে ২৮ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু ওই দিন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন হওয়া ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন। পরবর্তীতে শিক্ষার্থীদের প্রতিবাদেও তোপে জরুরি মিটিং ডেকে তা পরিবর্তন করে ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা

নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার ২৩টি পদ ও সিনেটের ৫টি পদে মোট ২৮টি ফরম উত্তোলন করেছে রাবি শাখা ছাত্রদল এবং রাকসু ও হল সংসদে ছাত্রশিবিরের প্যানেল থেকে মনোনয়ন তুলেছেন ২১৭ প্রার্থী।

ফরম উত্তোলনের পর শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাকসু নির্বাচনকে সামনে রেখে আমরা ইতোমধ্যেই নেতাকর্মীদের মনোনয়ন ফরম উত্তোলনের নির্দেশ দিয়েছি। আমাদের সকল নেতাকর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ করে জমা দেবে। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদল যথাসময়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে।

এদিকে, রাকসু নির্বাচনের ভোটার তালিকা থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল। সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, যে ভোটাধিকারের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, সেই অধিকার কেড়ে নিতে অভ্যুত্থানের পর কিছু সন্ত্রাসী চরিত্রের শিক্ষক প্রশাসনে বসানো হয়েছে। আজ পরিকল্পিতভাবে হাজারো শিক্ষার্থীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

আরও পড়ুনঃ   সাক্ষরতার অগ্রগতি আশানুরূপ নয়: গণশিক্ষা উপদেষ্টা

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের কথা ভেবে নির্বাচন ২৫ তারিখ করা হয়েছে। এই তারিখেই নির্বাচন হবে। তা আর নড়বে না। নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছুক প্রত্যেক প্রার্থীকে বাধ্যতামূলক ডোপ টেস্ট করাতে হবে। যার খরচ কমিশন বহন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST