২৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক : খুলনায় ইজিবাইক ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকালে ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুটি গাড়ি জব্দ করা হয়েছে। ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলা খরসন্ডা এলাকার মোজাহিদুল মোড়ল ও ইজিবাইক যাত্রী উপজেলার উত্তর কালিকাপুর এলাকার রীনা খাতুন। এছাড়া আরও একজনের পরিচয় মেলেনি।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জের পথসভায় এনসিপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

প্রত্যক্ষদর্শীরা জানান, সাত যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনা নগরীর গল্লামারীর দিকে আসছিল। যাত্রীবাহী ইজিবাইকটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইক চালক মোজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। তবে নিহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যেন যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করে। ঘটনার পরপরই পিকআপ চালক ও হেলপার পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নগর পুলিশের গণবিজ্ঞপ্তি

ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা আবু রায়হান বলেন, এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনা সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকালে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১০

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১১

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১২

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৩

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৪

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৫

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৮

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৯

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST