২১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

আমাদের সবার দায়িত্ব শিক্ষার সঙ্গে ক্রীড়ার চর্চাকে যুক্ত করা : বাফুফে সভাপতি

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, “ফুটবল ফেডারেশনের যেমন দায়িত্ব কাঠামো তৈরি করে দেওয়া ও প্রশিক্ষণে সহায়তা করা, তেমনি আমাদের সবার দায়িত্ব শিক্ষার সঙ্গে ক্রীড়ার চর্চাকে যুক্ত করা।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাফুফে সভাপতি বলেন, জাতীয়তাবাদী দল বিশ্বাস করে শিক্ষার জায়গাকে আরও প্রসারিত করার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্টেডিয়াম এবং প্রতিটি বিদ্যালয়ের সামনে খেলার মাঠ থাকা উচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে কারণ এখানে একটি সমৃদ্ধ স্টেডিয়াম রয়েছে। বাফুফে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই স্টেডিয়ামের আরও উন্নয়নে কাজ করা হবে।

আরও পড়ুনঃ   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী

তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা থেকে অনেক খ্যাতিমান ফুটবলার বের হয়ে আসবে। ভালো সমাজ ও ভালো মানুষ গড়ে তুলতে প্রতিটি মানুষের জীবনে ক্রীড়ার ব্যবহার অপরিহার্য।

আরও পড়ুনঃ   জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর রাষ্ট্র গঠনে ছাত্রদল কাজ করছে। ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করাই আজকের আয়োজনের অন্যতম লক্ষ্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

১০

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

১১

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১২

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৬

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৮

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৯

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST