৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : ১০ বছর পর দ্বিতীয়বারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বর-অক্টোবরের এই আসরটি হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে টুর্নামেন্টের ট্রফি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে।

দুপুর ১২টার দিকে ট্রফি নেওয়া হয় গণভবনে। এসময় ট্রফি সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশন করে বাংলাদেশ ও ভারতের নারী দলের অধিনায়ক। সেখানে ফটোসেশন শেষে আনা হয় সূচি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে।

আজ (৫ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সূচি ঘোষণা করে বিসিবি। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস। এছাড়া সিরিজ খেলতে আসা ভারত ও স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সহযোগিতার জন্য ১৫ লক্ষ টাকার অনুদান

এবারের আসরের আয়োজক বাংলাদেশ। এবার মোট দুইটি ভেন্যুতে খেলা হবে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে।

১০টি দলের অংশগ্রহণে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২’তে।

আরও পড়ুনঃ   বিভাগীয় উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত

এবারই প্রথম নয়, এর আগে ২০১৪ সালেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও বসেছিল বাংলাদেশে। খেলা হয়েছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেবার ইংল্যান্ডকে হারিয়ে এই টুর্নামেন্টে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। প্রায় এক দশক পর আবারও আয়োজন বাংলাদেশ। এবারও দুই গ্রুপে খেলা ভাগ হয়ে হবে সিলেট ও ঢাকায়। সিলেটে মূল মাঠের বাইরে একাডেমি মাঠেও হবে খেলা। তবে টুর্নামেন্টের আগে ওয়ার্মআপ ম্যাচ হবে বিকেএসপিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অমর একুশে বইমেলার সমাপনী আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন ৫ সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

বাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখ

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযান

নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবে না

নগরীতে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ইদ সামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ

বাগমারায় জামায়াত নেতা মাস্টার কামরুজ্জামান হারুনের জানাজা সম্পন্ন

১০

নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ

১১

নগরীতে ২০০ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেপ্তার ১

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবে না

১৫

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৬

রাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনু

১৭

রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটন

১৮

প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

১৯

আধুনিক যুগে গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা সম্ভব নয় :তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST