২১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শিক্ষককে হত্যাচেষ্টার মামলা, ছাত্রীকে পাঠানো হলো কিশোরী উন্নয়ন কেন্দ্রে

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ‘হেল্প হেল্প’ বলে ডেকে শিক্ষককে ছুরি মারার ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। মামলার পর বুধবার (২০ আগস্ট) রাতে রাজশাহী নগরের বোয়ালিয়া থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে ওই ছাত্রীকে গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী শিক্ষক মারুফ কারখী (৩৪)। তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলা পড়ান। বাড়ি ঠাকুরগাঁওয়ে হলেও তিনি বর্তমানে রাজশাহী নগরের কাজলা এলাকায় বসবাস করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি। গত ১৯ আগস্ট ওই ছাত্রীর হামলায় তাঁর গলা ও হাতে জখম হয়েছে।

আরও পড়ুনঃ   বাগমারায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, ‘বুধবার থানায় হাজির হয়ে আমি মামলার এজাহারে সই করেছি। সেখানে হত্যাচেষ্টার অভিযোগ এনেছি। মেয়েটি প্রথমে হেল্প হেল্প বলে চিৎকার করছিল। ভেবেছিলাম বিপদে পড়েছে, হয়তো ছিনতাই হচ্ছে। তাই থেমেছিলাম। আমি থামতেই সে দৌড়ে এসে ছুরি দিয়ে আঘাত করে। এরপর বারবার আঘাত করে। একপর্যায়ে আমি তার ছুরি ধরে ফেলি। মুখে মাস্ক থাকায় শুরুতে চিনতে পারিনি।’

সেদিন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ওই ছাত্রীকে আটক করে পরিবারের কাছে দেয়। তার বয়স প্রায় ১৬ বছর। সে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তবে ‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ ২০২৩ সালে তাকে টিসি দেওয়া হয়। বর্তমানে রাজশাহীর শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে দশম শ্রেণিতে পড়ছে।

আরও পড়ুনঃ   আলুর দাম বাড়লেও অন্যগুলো সাশ্রয়ী হয়েছে: অর্থ উপদেষ্টা

ক্যান্টনমেন্ট স্কুলের একজন কর্মকর্তা জানান, ‘টিসি দেওয়ার কারণে ওই শিক্ষার্থীর ক্ষোভ ছিল। নির্দিষ্ট কোনো শিক্ষকের বিরুদ্ধে নয়, বরং পুরো স্কুলের শিক্ষক-কর্মকর্তাদের প্রতিই তার ক্ষোভ ছিল। সুযোগ পেলেই যে কারও ওপর হামলা করতে চেয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে মারুফ কারখী তার শিকার হয়েছেন। ঘটনার পর আহত শিক্ষককে স্কুল কর্তৃপক্ষ রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসা নেন।’

বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ‘মামলার পর বুধবার রাতেই ছাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিশু আদালতে হাজির করলে আদালত তাকে কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ তাকে কিশোরী উন্নয়ন কেন্দ্রে নিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST